গোপাল সিং, খোয়াই, ১৬ ডিসেম্বর ৷৷ এখনও নির্বাচনের দিনক্ষন চূড়ান্ত হয়নি। তবে ফেব্রুয়ারী মাসেই যে রাজ্যের একাদশ বিধানসভা নির্বাচন হতে যাচ্ছে তা একপ্রকার নিশ্চিত। আসন্ন নির্বাচনকে সামনে রেখে প্রতিটি নির্বাচনের মতোই এবারও নির্বাচনী প্রচারে এখন পর্যন্ত এগিয়ে বামফ্রন্ট। ঘরোয়া সভা থেকে উঠোন সভা, পথসভা থেকে সমাবেশ। প্রচারে ঝড় তোলেছে বামফ্রন্ট। খোয়াইতে যুব জমায়েত হউক বা নারী সমাবেশ সবটাই ঐতিহাসিক রূপ নিয়েছে। ইতিমধ্যে খোয়াই শ্রীনাথ বিদ্যানিকেতন মাঠে যুব জমায়েতের বিশাল রূপ দেখে বাম বিরোধী রাজনৈতিক দলগুলির চোখ ছানাবড়া হয়েছে। এরপর শিক্ষক-কর্মচারী সমাবেশ ছিল চোখ ধাঁধানো। এর উপর বৃহস্পতিবার খোয়াই শহরের প্রাণকেন্দ্রে নারী জমায়েত খোয়াইতে আলোড়ন সৃষ্টি করেছে। জাতি-উপজাতি সকল স্তরের, সকল অংশের নারীদের উপস্থিতিতে খোয়াই নৃপেন চক্রবর্তী এভিনিউতে তিল ধরার জায়গা ছিলনা। শহরের ১৫টি ওয়ার্ড এলাকা থেকে নারীদের মিছিল এসে জমায়েত হয় সমাবেশস্থলে। সমাবেশের মঞ্চে ছিলেন সংগঠনের রাজ্য কমিটির সহ-সভানেত্রী কৃষ্ণা রক্ষিত, কেন্দ্রীয় কমিটির সদস্যা ছায়া বল, কিরণ মালা দেববর্মা, মহকুমা কমিটির সহ সভানেত্রী শুক্লা সেনগুপ্তা, গণ আন্দোলনের নেতা বিশ্বজিৎ দত্ত, পদ্মকুমার দেববর্মা এবং নারী সমিতির মহকুমা সম্পাদিকা গায়ত্রী দত্ত। নারী সমাবেশ থেকে ৮ম বামফ্রন্ট সরকার গড়ার আহ্বান জানান নারী নেত্রীরা। আঠারো বিধানসভা নির্বাচনে ৬০টি আসনের সবক’টিতেই শান্তি সম্প্রীতি উন্নয়নের শত্রুরা হারবে বলে প্রত্যয় ব্যাক্ত করেন নারী নেত্রীরা। শুধু নারী সমাবেশ বা যুব জমায়েত নয়, প্রতিদিনই খোয়াইজুড়ে নির্বাচনী জোন অফিস উদ্বোধনের মধ্য দিয়ে এবং জোন অফিস উদ্বোধন উপলক্ষ্যে সমাবেশ সংগঠিত হচ্ছে বুথ এলাকাগুলিতে। গোটা খোয়াই জেলা জুড়েই বামফ্রন্টের ব্যাপক প্রচারাভিযান অব্যহত রয়েছে।নারী জমায়েতে ৮ম বামফ্রন্ট সরকার গড়ার আহ্বান
গোপাল সিং, খোয়াই, ১৬ ডিসেম্বর ৷৷ এখনও নির্বাচনের দিনক্ষন চূড়ান্ত হয়নি। তবে ফেব্রুয়ারী মাসেই যে রাজ্যের একাদশ বিধানসভা নির্বাচন হতে যাচ্ছে তা একপ্রকার নিশ্চিত। আসন্ন নির্বাচনকে সামনে রেখে প্রতিটি নির্বাচনের মতোই এবারও নির্বাচনী প্রচারে এখন পর্যন্ত এগিয়ে বামফ্রন্ট। ঘরোয়া সভা থেকে উঠোন সভা, পথসভা থেকে সমাবেশ। প্রচারে ঝড় তোলেছে বামফ্রন্ট। খোয়াইতে যুব জমায়েত হউক বা নারী সমাবেশ সবটাই ঐতিহাসিক রূপ নিয়েছে। ইতিমধ্যে খোয়াই শ্রীনাথ বিদ্যানিকেতন মাঠে যুব জমায়েতের বিশাল রূপ দেখে বাম বিরোধী রাজনৈতিক দলগুলির চোখ ছানাবড়া হয়েছে। এরপর শিক্ষক-কর্মচারী সমাবেশ ছিল চোখ ধাঁধানো। এর উপর বৃহস্পতিবার খোয়াই শহরের প্রাণকেন্দ্রে নারী জমায়েত খোয়াইতে আলোড়ন সৃষ্টি করেছে। জাতি-উপজাতি সকল স্তরের, সকল অংশের নারীদের উপস্থিতিতে খোয়াই নৃপেন চক্রবর্তী এভিনিউতে তিল ধরার জায়গা ছিলনা। শহরের ১৫টি ওয়ার্ড এলাকা থেকে নারীদের মিছিল এসে জমায়েত হয় সমাবেশস্থলে। সমাবেশের মঞ্চে ছিলেন সংগঠনের রাজ্য কমিটির সহ-সভানেত্রী কৃষ্ণা রক্ষিত, কেন্দ্রীয় কমিটির সদস্যা ছায়া বল, কিরণ মালা দেববর্মা, মহকুমা কমিটির সহ সভানেত্রী শুক্লা সেনগুপ্তা, গণ আন্দোলনের নেতা বিশ্বজিৎ দত্ত, পদ্মকুমার দেববর্মা এবং নারী সমিতির মহকুমা সম্পাদিকা গায়ত্রী দত্ত। নারী সমাবেশ থেকে ৮ম বামফ্রন্ট সরকার গড়ার আহ্বান জানান নারী নেত্রীরা। আঠারো বিধানসভা নির্বাচনে ৬০টি আসনের সবক’টিতেই শান্তি সম্প্রীতি উন্নয়নের শত্রুরা হারবে বলে প্রত্যয় ব্যাক্ত করেন নারী নেত্রীরা। শুধু নারী সমাবেশ বা যুব জমায়েত নয়, প্রতিদিনই খোয়াইজুড়ে নির্বাচনী জোন অফিস উদ্বোধনের মধ্য দিয়ে এবং জোন অফিস উদ্বোধন উপলক্ষ্যে সমাবেশ সংগঠিত হচ্ছে বুথ এলাকাগুলিতে। গোটা খোয়াই জেলা জুড়েই বামফ্রন্টের ব্যাপক প্রচারাভিযান অব্যহত রয়েছে।