শান্তির বাজার পৌঁছুল EVM, বেলট বক্স এবং VV PAT

vvpatবিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ১৬ ডিসেম্বর ৷৷ ১৮ নির্বাচনের সামনে রেখে সরঞ্জাম এসে পোঁছল দক্ষিন ত্রিপুরার শান্তির বাজার মহকুমা শাসকের কার্যালয়ে। বৃহস্পতিবার রাত্রি ১০টার দিকে ভোটের ইভিএম মেশিন, বেলট বক্স ও ভিভি প্যাট এসে পৌঁছায় শান্তির বাজার মহকুমা শাসকের কার্যালয়ে। দক্ষিন ত্রিপুরার সব কয়টি ভোটকেন্দ্রের মেশিন এখন শান্তির বাজার মহকুমা শাসকের কার্যালয়ে তালাবন্ধী। এই মেশিন গাড়ী থেকে নামানো ও অবশেষে তালাবন্ধ পর্যন্ত বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এবারকার বিধানসভা নির্বাচনে দক্ষিন ত্রিপুরার জন্য ৪৫৯টি ভিভি প্যাট এসেছে যা আগরতলা থেকে নিয়ে আসেন মহকুমা শাসকের কার্যালয়ের পক্ষ থেকে ডি সি এম সরূপ কুমার পাল। অপরদিকে মিজোরামের আইজল ও কোলাসি থেকে ইভিএম ও বেলট বক্স নিয়ে আসেন ডিসিএম সৈকত সাহা। তাদের এক বিশেষ প্রতিনিধির দল মিজোরাম গিয়ে ১২৬টি ইভিএম ও ৬১টি বেলট বক্স নিয়ে আসেন। এই ভোটার মেশিন সম্পর্কে সংবাদমাধ্যমের সামনে বলতে গিয়ে অতিরুক্ত জেলাশাসক উত্তম মন্ডল জানান, আগামী ২২ থেকে ২৪ তারিখ পর্যন্ত লাগাতর তিনদিন অভিজ্ঞ ইঞ্জিনিয়ার দ্বারা এই মেশিন গুলি চেকিং করা হবে। এই চিকিং-এ অকেজু মেশিনগুলি আলাদা করে রাখা হবে। এই চেকিংএ প্রত্যেক রাজনৈতিক দল থেকে ৭ জন করে প্রতিনিধি থাকবে বলে জানান এডিএম উত্তম মন্ডল। এদিনের এই সমগ্র কাজে উপস্থিত ছিলেন এডিএম উত্তম মন্ডল, শান্তির বাজার মহকুমা শাসক বিশ্বশ্রী বি, ডিসিএম সরূপ কুমার পাল, ডিসিএম সৈকত সাহা ও বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*