আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৮ ডিসেম্বর ৷৷ খেলার মাঠকে দলীয় রাজনীতি ও সংকীর্ণতা থেকে মুক্ত রাখার আহবান জানান মূখ্যমন্ত্রী। রবিবার সন্ধ্যায় রবীন্দ্র শতবার্ষিকী ভবনে ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশন আয়োজিত সংস্থার ২০১৬-১৭ অর্থ বছরের বার্ষিক পুরস্কার বিতরণী ও সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষনে মূখ্যমন্ত্রী মানিক সরকার এই আহবান জানান। প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন মূখ্যমন্ত্রী। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ক্রীড়া মন্ত্রী সহিদ চৌধুরী, ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনের সাধারন সম্পাদক তাপস দে, সভাপতি রঞ্জিত কুমার মজুমদার প্রমুখ। অনুষ্ঠানে মূখ্যমন্ত্রী প্রখ্যাত প্রাক্তন ক্রিকেটার সমরজিৎ ভৌমিক, সিনিওর টিম লিডার অন্নপূর্ণা দাস, সোহেল দাস, সন্দীপ সরকার ও পীচকিউরেটর অনিমেষ সাহাকে সংবর্ধনা জ্ঞাপন করেন।খেলার মাঠকে দলীয় রাজনীতি থেকে মুক্ত রাখতে হবে, বললেন মূখ্যমন্ত্রী
আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৮ ডিসেম্বর ৷৷ খেলার মাঠকে দলীয় রাজনীতি ও সংকীর্ণতা থেকে মুক্ত রাখার আহবান জানান মূখ্যমন্ত্রী। রবিবার সন্ধ্যায় রবীন্দ্র শতবার্ষিকী ভবনে ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশন আয়োজিত সংস্থার ২০১৬-১৭ অর্থ বছরের বার্ষিক পুরস্কার বিতরণী ও সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষনে মূখ্যমন্ত্রী মানিক সরকার এই আহবান জানান। প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন মূখ্যমন্ত্রী। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ক্রীড়া মন্ত্রী সহিদ চৌধুরী, ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনের সাধারন সম্পাদক তাপস দে, সভাপতি রঞ্জিত কুমার মজুমদার প্রমুখ। অনুষ্ঠানে মূখ্যমন্ত্রী প্রখ্যাত প্রাক্তন ক্রিকেটার সমরজিৎ ভৌমিক, সিনিওর টিম লিডার অন্নপূর্ণা দাস, সোহেল দাস, সন্দীপ সরকার ও পীচকিউরেটর অনিমেষ সাহাকে সংবর্ধনা জ্ঞাপন করেন।