আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৮ ডিসেম্বর ৷৷ ৬টি তাজা বোমা উদ্ধার ঘিরে এলাকায় ত্রাসের সঞ্চার হয়েছে। ঘটনা শান্তিরবাজার মহকুমার বাইখোড়া থানা এলাকায়। রবিবার বিকেলে বাইখোড়া থানা এলাকার পশ্চিম চড়কপাই মগ পাড়ার বাসিন্দা তহসিলদার বাদল দাসের বাড়ির ছাদ থেকে এই বোমা উদ্ধার করে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে ৬টি তাজা বোমা উদ্ধার করেছে। জানা যায়, পরিবারের অন্যান্য লোকজন বাড়িতে থাকলেও বাদল দাসকে পাওয়া যায়নি। যদিও বাদল দাসের পরিবারের লোকজন এই বোমের ব্যাপারে তারা কিছুই জানে না।৬টি তাজা বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য
আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৮ ডিসেম্বর ৷৷ ৬টি তাজা বোমা উদ্ধার ঘিরে এলাকায় ত্রাসের সঞ্চার হয়েছে। ঘটনা শান্তিরবাজার মহকুমার বাইখোড়া থানা এলাকায়। রবিবার বিকেলে বাইখোড়া থানা এলাকার পশ্চিম চড়কপাই মগ পাড়ার বাসিন্দা তহসিলদার বাদল দাসের বাড়ির ছাদ থেকে এই বোমা উদ্ধার করে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে ৬টি তাজা বোমা উদ্ধার করেছে। জানা যায়, পরিবারের অন্যান্য লোকজন বাড়িতে থাকলেও বাদল দাসকে পাওয়া যায়নি। যদিও বাদল দাসের পরিবারের লোকজন এই বোমের ব্যাপারে তারা কিছুই জানে না।