আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৯ ডিসেম্বর ৷৷ ফটোগ্রাফি হলো ইতিহাসের সাক্ষী। ছবি অতীত বর্তমানের সঙ্গে ভবিষ্যতের যোগসূত্র স্থাপন করে। ছবির মধ্য দিয়ে ফটোগ্রাফারদের চিন্তা ভাবনা ও অনুভূতি প্রকাশ পায়। শুক্রবার সন্ধ্যায় নজরুল কলাক্ষেত্রে মুক্ত মঞ্চের সামনে ছবি উৎসবের উদ্বোধন করে মূখ্যমন্ত্রী মানিক সরকার একথা বলেন।রাজ্যের ১১ জন এবং বহিঃরাজ্যের ১১ জন ফটোগ্রাফারদের ছবি নিয়ে এই প্রদর্শনীর আয়োজন করেছে ‘বৈনারি’। প্রদর্শনী চলবে ১লা জানুয়ারী পর্যন্ত। মূখ্যমন্ত্রী ফটোগ্রাফারদের ছবি নিয়ে একটি ক্যালেন্ডারের আনুষ্ঠানিক প্রকাশ করেন।
