আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৩ জানুয়ারি ৷৷ নেতাজী সুভাষ বিদ্যানিকেতন থেকে নেতাজী সুভাষ চন্দ্র বসুর ১২২তম জন্মদিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য শোভাযাত্রাতে বিভিন্ন বিষয়ের উপর সুসজ্জিত র্যা লী শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। বর্ণাঢ্য শোভাযাত্রা চাক্ষুষ করতে রাজপথের দু’ধারে অগুন্তি মানুষ ভীড় করে শহরে।