আপডেট প্রতিনিধি, আগরতলা, ০১ ফেব্রুয়ারী ৷৷ পদ্ম শিবিরে যোগ দিলেন রাজ্যের প্রাক্তন বিধায়ক তথা আই পি এফ টি তিপ্রাহা গোষ্ঠীর সাধারণ সম্পাদক রাজেশ্বর দেববর্মা এবং আই পি এফ টি তিপ্রাহা গোষ্ঠীর সভাপতি রানা কিশোর দেববর্মা। বৃহস্পতিবার ত্রিপুরা প্রদেশ বিজেপি’র দলীয় কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে আনুষ্ঠানিক ভাবে বিজেপি’তে যোগদান করেন তারা। তার সাথে বেশ কিছু অনুগামী এদিন বিজেপি দলে যোগদেন। তাছাড়া এদিন বিজেপি’তে যোগদান করেন ৩১ জানুয়ারি অবসর নেওয়া আই এফ এস অফিসার প্রসেঞ্জিত বিশ্বাস। নবাদতদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে বরণ করে নেন অসমের অর্থমন্ত্রী তথা নেডার চেয়ারম্যান হিমন্ত বিশ্বশর্মা। এছাড়াও উপস্থিত ছিলেন দলের রাজ্য প্রভারী সুনীল দেওধর।
এদিন সাংবাদিক সম্মেলনে কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলির পেশ করা পূর্নাঙ্গ বাজেটকে জনমুখী ও ঐতিহাসিক বলে দাবী করলেন বিজেপি রাজ্য প্রভারী সুনীল দেওধর। এই বাজেটে কৃষি, স্বাস্থ্য এবং শিক্ষা ক্ষেত্রে জোর দেওয়া হয়েছে বলে জানান তিনি। এই বাজেটকে স্বাগত জানিয়েছেন রাজ্য প্রভারী সুনীল দেওধর।
