বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ০১ ফেব্রুয়ারী ৷৷ পুলিশ ও বিজেপি কর্মীর সন্ত্রাসে আতঙ্কিত বোধ করে নিরাপত্তার জন্য শান্তির বাজার থানায় মামলা দায়ের করলেন এলাকার মানুষ। শান্তির বাজার মহকুমার অন্তর্গত লাউগাং এলাকায় গত ৩০ জানুয়ারি রাত থেকে পরিস্থিতি উত্তপ্ত হয়ে পড়ে। বিজেপি’র গাড়ী ভাংচুর নিয়ে বিজেপি সমর্থীত কর্মীরা শান্তির বাজার থানায় একটি মামলা দায়ের করেন। এর পরিপেক্ষিতে পুলিশ প্রশাসন তদন্তে মাঠে নামেন। অভিযুক্তদের বাড়ীতে গিয়ে তল্লাসী চালাচ্ছে পুলিশ কর্মরী। এতে করে অভিযুক্তদের বাড়ীর মহিলারা আতঙ্কগ্রস্থ হয়ে পরছেন বলে অভিযোগ। তাদের অভিযোগ পুলিশ বিজেপি সমর্থীত কর্মীদের নিয়ে গত ৩০ ও ৩১ জানুয়ারি দুইদিন যেকোন সময় অভিযুক্তদের বাড়ীতে গিয়ে ঘর তল্লাসী করে। তাও কোনো মহিলা পুলিশ ছারাই পুরুষ পুলিশ কর্মীরা রাত্রিবেলা ঘর তল্লাসী করেন। এতে করে বৃহস্পতিবার সন্ধ্যায় শান্তির বাজার সি পি আই (এম) নারীনেতৃদের সঙ্গে নিয়ে এগারো জন মহিলা মিলে পুলিশ এর বিরুদ্ধে থানায় মামলা করেন। তাদের একটাই অভিযোগ পুলিশ বিজেপি’র হয়ে কাজ করছে। নির্বাচনের প্রাকমুহুর্তে এই ধরনের ঘটনাকে কেন্দ্র করে সমস্ত লাউগাং এলাকায় আতঙ্ক বিরাজমান।পুলিশ বিজেপি’র হয়ে কাজ করছে, এই অভিযোগে থানায় মামলা
বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ০১ ফেব্রুয়ারী ৷৷ পুলিশ ও বিজেপি কর্মীর সন্ত্রাসে আতঙ্কিত বোধ করে নিরাপত্তার জন্য শান্তির বাজার থানায় মামলা দায়ের করলেন এলাকার মানুষ। শান্তির বাজার মহকুমার অন্তর্গত লাউগাং এলাকায় গত ৩০ জানুয়ারি রাত থেকে পরিস্থিতি উত্তপ্ত হয়ে পড়ে। বিজেপি’র গাড়ী ভাংচুর নিয়ে বিজেপি সমর্থীত কর্মীরা শান্তির বাজার থানায় একটি মামলা দায়ের করেন। এর পরিপেক্ষিতে পুলিশ প্রশাসন তদন্তে মাঠে নামেন। অভিযুক্তদের বাড়ীতে গিয়ে তল্লাসী চালাচ্ছে পুলিশ কর্মরী। এতে করে অভিযুক্তদের বাড়ীর মহিলারা আতঙ্কগ্রস্থ হয়ে পরছেন বলে অভিযোগ। তাদের অভিযোগ পুলিশ বিজেপি সমর্থীত কর্মীদের নিয়ে গত ৩০ ও ৩১ জানুয়ারি দুইদিন যেকোন সময় অভিযুক্তদের বাড়ীতে গিয়ে ঘর তল্লাসী করে। তাও কোনো মহিলা পুলিশ ছারাই পুরুষ পুলিশ কর্মীরা রাত্রিবেলা ঘর তল্লাসী করেন। এতে করে বৃহস্পতিবার সন্ধ্যায় শান্তির বাজার সি পি আই (এম) নারীনেতৃদের সঙ্গে নিয়ে এগারো জন মহিলা মিলে পুলিশ এর বিরুদ্ধে থানায় মামলা করেন। তাদের একটাই অভিযোগ পুলিশ বিজেপি’র হয়ে কাজ করছে। নির্বাচনের প্রাকমুহুর্তে এই ধরনের ঘটনাকে কেন্দ্র করে সমস্ত লাউগাং এলাকায় আতঙ্ক বিরাজমান।