শনিবার দু’দিনের সফরে রাজ্যে আসছেন রাজনাথ সিং

rnsআপডেট প্রতিনিধি, আগরতলা, ০২ ফেব্রুয়ারী ৷৷ দু’দিনের সফরে রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী রাজনাথ সিং। শনিবার সন্ধ্যার বিমানে রাজ্যে আসছেন তিনি। আগরতলা বিমানবন্দরে তাঁকে স্বাগত জানাবেন রাজ্যের বিজেপি নেতৃত্বরা। সেখান থেকে বরজলা স্কুলে আয়োজিত একটি জনসভায় যোগ দেবেন তিনি। রাজ্য অতিথিশালায় রাত্রিযাপনের পর রবিবার সকালে আগরতলা দুর্গাবাড়ী থেকে বি টি কলেজ পর্যন্ত তিনি ‘বিজয় রথ যাত্রা’ করবেন। দুপুরে ৬-আগরতলা বিধানসভা কেন্দ্রের বি টি কলেজ প্রাঙ্গনে একটি জনসভায় যোগ দেবেন তিনি। বিকেলে বনমালীপুর বিধানসভা কেন্দ্র থেকে ‘বিজয় রথ যাত্রা’ শুরু করে প্রতাপগড়, সূর্যমণিনগর, বাধারঘাট, টাউন বড়দোয়ালি, রামনগর বিধানসভা কেন্দ্র হয়ে পুনরায় বনমালীপুর বিধানসভা কেন্দ্রে এসে শেষ করবেন। সেখানে ক্ষুদিরাম স্কুল মাঠে একটি জনসভায় অংশ নেবেন তিনি। রবিবার সন্ধ্যয় রাজ্য ছাড়বেন তিনি।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*