আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৩ ফেব্রুয়ারী ৷৷ ২০০০ সাল থেকে কল্যাণপুর রতিয়া কলোনি গ্রাম সহ আশেপাশের গ্রামে রাতের আঁধারে আক্রমন চালিয়ে আসছে বন্য হাতির দল। মানুষ কোনো সময়েই নিশ্চিন্ত হয়ে ঘুমাতে পারেন না। বন্য হাতির তান্ডবে অতিষ্ট হয়ে পড়েছে এলাকার লোকজন। গ্রামবাসীদের অভিযোগ, বহুবার স্থানীয় প্রশাসন এবং বন দপ্তরের কাছে আবেদন জানালেও সাহায্যে এগিয়ে আসেনি কেউ। জানা গেছে, শুক্রবার রাতে স্থানীয় বাসিন্দা উপেন্দ্র দাসের বাড়িতে ১৪ থেকে ১৫টি বন্য হাতির দল হামলা চালায়। বসত ঘরে ভাংচুর চালানোর পাশাপাশি রান্না ঘরেও আক্রমন চালায়। বিভিন্ন সবজি গাছ, কলা গাছ ধ্বংস করে দেয়। ফিরে যাবার সময় রাস্তার পাশে বিদ্যুতের খুটি উপরে দেয় হাতির দল। ফলে আতঙ্কে ভুগছে কল্যাণপুর রতিয়া গ্রামের লোকজন।বন্য হাতির তান্ডবে অতিষ্ট কল্যাণপুরের রতিয়া গ্রাম
আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৩ ফেব্রুয়ারী ৷৷ ২০০০ সাল থেকে কল্যাণপুর রতিয়া কলোনি গ্রাম সহ আশেপাশের গ্রামে রাতের আঁধারে আক্রমন চালিয়ে আসছে বন্য হাতির দল। মানুষ কোনো সময়েই নিশ্চিন্ত হয়ে ঘুমাতে পারেন না। বন্য হাতির তান্ডবে অতিষ্ট হয়ে পড়েছে এলাকার লোকজন। গ্রামবাসীদের অভিযোগ, বহুবার স্থানীয় প্রশাসন এবং বন দপ্তরের কাছে আবেদন জানালেও সাহায্যে এগিয়ে আসেনি কেউ। জানা গেছে, শুক্রবার রাতে স্থানীয় বাসিন্দা উপেন্দ্র দাসের বাড়িতে ১৪ থেকে ১৫টি বন্য হাতির দল হামলা চালায়। বসত ঘরে ভাংচুর চালানোর পাশাপাশি রান্না ঘরেও আক্রমন চালায়। বিভিন্ন সবজি গাছ, কলা গাছ ধ্বংস করে দেয়। ফিরে যাবার সময় রাস্তার পাশে বিদ্যুতের খুটি উপরে দেয় হাতির দল। ফলে আতঙ্কে ভুগছে কল্যাণপুর রতিয়া গ্রামের লোকজন।