মনোনয়নপত্র প্রত্যাহার করে নিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী সমীর বর্মণ

SRBআপডেট প্রতিনিধি, আগরতলা, ০৩ ফেব্রুয়ারী ৷৷ নিজের অবস্থান থেকে সড়ে দাঁড়ালেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী সমীর রঞ্জন বর্মণ। নিজের অস্তিত্বের জানান দিতে কোনো রাজনৈতিক দলের হয়ে নয়, ১৬ বিশালগড় কেন্দ্র থেকে অন্তিম দিনে নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দিয়েছিলেন তিনি। অবশেষে রাজ্য রাজনীতিতে জল্পনার অবসান ঘটিয়ে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে অর্থাৎ ৩ ফেব্রুয়ারী (শনিবার) ১৬ বিশালগড় কেন্দ্র থেকে মনোনয়ন পত্র তুলে নেন তিনি। মনোনয়ন পত্র প্রত্যাহার করে সাংবাদিকদের তিনি জানান, ত্রিপুরার নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত হিমন্ত বিশ্বশর্মা ও বিজেপি রাজ্য সভাপতি বিপ্লব কুমার দেবের অনুরোধে এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। পাশাপাশি রাজ্যের মানুষের বৃহত্তর স্বার্থে বাম বিরোধী ভোট যাতে বিভাজন না হয় সেজন্য তাঁর এই সিদ্ধান্ত।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*