‘শুধু পাল্টাই না বিজেপি-কে উল্টে দেবে ভারতবাসী’ – বললেন মূখ্যমন্ত্রী

cmআপডেট প্রতিনিধি, আগরতলা, ০৩ ফেব্রুয়ারী ৷৷ রাজ্যের আসন্ন বিধানসভা নির্বাচনে ৮-ম বামফ্রন্ট সরকার গঠন করে রাজ্যের শান্তি সম্প্রীতি অক্ষুন্ন রাখার আহ্বানে নির্বাচনের মাঠ চষে বেড়াচ্ছেন রাজ্যের মূখ্যমন্ত্রী তথা পলিট ব্যুরোর সদস্য মানিক সরকার। শনিবার হেজামারায় একটি নির্বাচনী সমাবেশ যোগ দেন তিনি। মূখ্যমন্ত্রী তাঁর ভাষনে বলেন, ‘শ্লোগান উঠেছে, সারা ভারতবর্ষ বলছে ২০১৯ সালের লোকসভা নির্বাচনে চলো পাল্টাই, শুধু পাল্টাই না বিজেপি-কে উল্টে দেবে ভারতবাসী’।
এদিন সাম্প্রদায়িক-বিভেদকামী শক্তিকে পরাস্ত করে ৮ম বামফ্রন্ট সরকার গড়ে তুলার আহ্বানে গান্ধীগ্রামে আয়োজিত এক জনসমাবেশও বক্তব্য রাখেন রাজ্যের মূখ্যমন্ত্রী তথা পলিট ব্যুরোর সদস্য মানিক সরকার।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*