আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৫ ফেব্রুয়ারী ৷৷ উত্তর ত্রিপুরা জেলায় ভোট প্রচারে গেলেন মূখ্যমন্ত্রী মানিক সরকার। সোমবার উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরের বি বি আই মাঠে চারটি বিধানসভা এলাকার প্রার্থীদের নিয়ে জনসভায় যোগ দিলেন তিনি। মূখ্যমন্ত্রী মানিক সরকারের ভাষণের শুরু থেকে শেষ পর্যন্ত বিজেপি-আই পি এফ টি দল এবং কেন্দ্রীয় মোদী সরকারের তীব্র সমালোচনা করেন। এদিন পানিসাগর মোটর স্ট্যান্ডে দলীয় সমাবেশেও যোগ দেন মূখ্যমন্ত্রী। মূখ্যমন্ত্রী বলেন, বিজেপি-আই পি এফ টি এই দুই অশুভ শক্তি আঁতাত করে এই রাজ্যে ক্ষমতা দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে। এরা ত্রিপুরা রাজ্যের সর্বনাশ ছাড়া আর কিছু চায় না। মানুষ তাদের কোনদিনও ভোট দেবে না।বিজেপি-আই পি এফ টি দলের তীব্র সমালোচনায় মূখ্যমন্ত্রী
আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৫ ফেব্রুয়ারী ৷৷ উত্তর ত্রিপুরা জেলায় ভোট প্রচারে গেলেন মূখ্যমন্ত্রী মানিক সরকার। সোমবার উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরের বি বি আই মাঠে চারটি বিধানসভা এলাকার প্রার্থীদের নিয়ে জনসভায় যোগ দিলেন তিনি। মূখ্যমন্ত্রী মানিক সরকারের ভাষণের শুরু থেকে শেষ পর্যন্ত বিজেপি-আই পি এফ টি দল এবং কেন্দ্রীয় মোদী সরকারের তীব্র সমালোচনা করেন। এদিন পানিসাগর মোটর স্ট্যান্ডে দলীয় সমাবেশেও যোগ দেন মূখ্যমন্ত্রী। মূখ্যমন্ত্রী বলেন, বিজেপি-আই পি এফ টি এই দুই অশুভ শক্তি আঁতাত করে এই রাজ্যে ক্ষমতা দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে। এরা ত্রিপুরা রাজ্যের সর্বনাশ ছাড়া আর কিছু চায় না। মানুষ তাদের কোনদিনও ভোট দেবে না।