ত্রিপুরার মানুষ হীরা চায় না – মোদীকে কটাক্ষা করে বললেন বৃন্দা কারাত

cpmআপডেট প্রতিনিধি, আগরতলা, ০৯ ফেব্রুয়ারী ৷৷ বামফ্রন্ট আহুত দুইটি জনসভায় বক্তব্য রাখলেন সি পি আই (এম)-র পার্টির পলিটব্যুরো সদস্যা বৃন্দা কারাত। গোলাঘাটিতে অনুষ্ঠিত একটি জনসভায় তিনি বলেন, আলীবাবার চালিস চোর যারা মোদীর হাত ধরে হীরা হয়েছে। ত্রিপুরার মানুষ এরকম হীরা চায় না।
পাশাপাশি এদিন আগরতলার হাপানিয়ায় সি পি আই (এম)-র নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন তিনি। তিনি বলেন, এখন আমাদের দেশে পকোরা ম্যান আছে। যে চাকুরির জায়গায় দেশের বেকারদের পকোরা দেবে। এদিন সি পি আই (এম)-র পার্টির পলিটব্যুরো সদস্যা বৃন্দা কারাত তাঁর ভাষনে কেন্দ্রীয় মোদী সরকারের তীব্র সমালোচনা করেন।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*