শান্তিপূর্ণ ভোট নিয়ে নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানালেন বিপ্লব দেব

bjpআপডেট প্রতিনিধি, আগরতলা, ১৯ ফেব্রুয়ারী ৷৷ মানুষ পরিবর্তন চাইছে। রাজ্যের জনগন ভোট প্রদান করে ইতিমধ্যেই রাজ্য থেকে বামফ্রন্টকে বিদায় জানিয়েছে। সংখ্যাগরিষ্ঠ আসন নিয়ে ক্ষমতায় আসছে বিজেপি। সোমবার ত্রিপুরা প্রদেশ বিজেপি কার্যালয়ে আহুত এক সাংবাদিক সন্মেলনে একথা বলেন বিজেপি রাজ্য সভাপতি বিপ্লব কুমার দেব। এদিন সাংবাদিক সম্মেলনে রাজ্যের ভোটারদের অভিনন্দন জানান তিনি। সেই সাথে নির্বাচন কর্মী, আধিকারিকদের এবং রাজ্য প্রশাসনকেও অভিনন্দন জানান তিনি। তিনি বলেন, অনেক রাত পর্যন্ত ভোট হলেও এবারের নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে। এজন্য নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানান তিনি। তিনি বলেন, কোথাও কোন কারচুপির অভিযোগ নেই। ভোট পড়েছে ৮৯ দশমিক ৯৬ শতাংশ, ভোটের হার স্বাভাবিক।
সংবাদ মাধ্যমকে তাদের ভূমিকা পালনের জন্যও অভিনন্দন জানিয়েছেন বিজেপি রাজ্য সভাপতি। এদিন সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন বিজেপি’র সর্বভারতীয় সাধারণ সম্পাদক রামমাধব।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*