পথ দুর্ঘটনায় গুরুতর আহত ‘নিউজ আপডেট অব ত্রিপুরা’র কর্ণধার

bikeআপডেট প্রতিনিধি, আগরতলা, ২৫ ফেব্রুয়ারী ৷৷ পথ দুর্ঘটনায় গুরুতর আহত হলেন ‘নিউজ আপডেট অব ত্রিপুরা ডট কম’ এর কর্ণধার শান্তনু চক্রবর্তী। গত ২৩ ফেব্রুয়ারী (শুক্রবার) এই ঘটনা ঘটে। খুমুলুংস্থিত টি টি এ এ ডি সি পলিটেকনিক ইনস্টিটিউশন থেকে আগরতলা আসার পথে রাণীরবাজার সি এন জি স্টেশন সংলগ্ন স্থানে কর্ণধারের বাইকে পেছন থেকে বেপরোয়া গতিতে আগরতলা মুখী টাটা ইন্ডিকা গাড়ী সজোরে ধাক্কা দেয়। বাইক সহ শান্তনু চক্রবর্তী প্রায় আট দশ হাত দূরে ছিটকে পড়ে। ‘নিউজ আপডেট অব ত্রিপুরা’র কর্ণধার যান দুর্ঘটনায় ঘটনাস্থলে রক্তাক্ত হয়ে প্রায় সংঙ্গাহীন হয়ে পড়েন। দুর্ঘটনার সঙ্গে সঙ্গে ইন্ডিকা গাড়ীটি বেপাত্তা হয়ে যায়। ঘটনাস্থলে প্রচুর মানুষ জড়ো হয়ে যায়। খবর দেওয়া হয় রাণীরবাজার পুলিশ স্টেশনে। রাণীরবাজার প্রথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয় ‘নিউজ আপডেট অব ত্রিপুরা’র কর্ণধারকে। রক্তাক্ত অবস্থাতেই শান্তনু চক্রবর্তী গাড়ীর নম্বর সংগ্রহ করার চেষ্টা করলেও সম্ভব হয়নি বেপরোয়া গতির জন্য। জানা গেছে, একই দিনে সেই গাড়ী আরও বেশ কয়েকটি পথ দুর্ঘটনা সংগঠিত করেছে। স্থানীয় মানুষের কাছে জানা গেছে হয়তো পাচারের কাজে যুক্ত রয়েছে গাড়ীটি। ‘নিউজ আপডেট অব ত্রিপুরা ডট কম’ এর কর্ণধার রাণীরবাজার থানায় জি ডি এন্ট্রি করেছেন। দুর্ঘটনার বেশ কয়েকদিন অতিক্রান্ত হলেও পুলিশি তৎপরতা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। ‘নিউজ আপডেট অব ত্রিপুরা ডট কম’ এর তরফে অবিলম্বে পাচারের গাড়ী এবং চালকের গ্রেপ্তারের দাবী জানানো হয়েছে।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*