বিজেপি-আই পি এফ টি জোটের সাংগঠনিক সভা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে

bjpআপডেট প্রতিনিধি, আগরতলা, ২৮ ফেব্রুয়ারী ৷৷ ত্রিপুরা বিধানসভা নির্বাচনকে নিয়ে বিজেপি-আই পি এফ টি জোটের সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়। বুধবার রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনের ১নং হলে আয়োজিত হয় এই সাংগঠনিক সভা। বিজেপি এবং আই পি এফ টি-র এই সাংগঠনিক সভায় উপস্থিত ছিলেন সর্বভারতীয় বিজেপি সাধারণ সম্পাদক রামমাধব, আসামের মন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা, বিজেপি ত্রিপুরা প্রভারী সুনিল দেওধর, বিজেপি রাজ্য সভাপতি বিপ্লব কুমার দেব, আই পি এফ টি নেতা এন সি দেববর্মা সহ দু’দলের নেতৃত্বরা। রাজ্য প্রভারী সুনিল দেওধর অন্যান্য রাজ্যের সাংগঠনিক কাজ শেষ করে বুধবার ত্রিপুরায় আসলেন। তিনি বিজেপি এবং আই পি এফ টি উভয় দলের প্রার্থীদের শুভেচ্ছা জানান এবং অগ্রীম অভিনন্দন জানান।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*