মাছের মেলায় মাছের ভান্ডার নিয়ে মৎস চাষীরা

khwগোপাল সিং, খোয়াই, ১৭ মার্চ ৷৷ খোয়াইয়ের রতনপুরে শনিবারে বিকেলে অনুষ্ঠিত হয়ে গেল ‘আহ বানিক’ অর্থ্যাৎ মাছের মেলা। ত্রিপুরা স্টেট ইনিশিয়েটিভ টাটা ট্রাষ্ট্রের উদ্যোগে এই প্রদর্শনীর আয়োজন করা হয় পদ্মবিল আর.ডি.ব্লকে। উক্ত মাছের মেলায় পদ্মবিল ও তুলাশিখর ব্লকের অন্তর্গত ১৮টি স্টলে মৎস চাষীরা মাছের ভান্ডার নিয়ে উপস্থিত হন। উক্ত প্রদর্শনীতে উপস্থিত ছিলেন মৎস্য বিশেষজ্ঞ অহিন্দ্র ভট্টাচার্য্য, পদ্মবিল ব্লকের ফিসারী অফিসার অজিত দেববর্মা, টাটা ট্রাষ্টের রিজিওনাল ম্যানেজার ধর্মেন্দ্র কুমার প্রমুখ। মৎস্য বিশেষজ্ঞ অহিন্দ্র ভট্টাচার্য্য আলোচনা করতে গিয়ে বলেন, টাটা ট্রাষ্টের পক্ষ থেকে সহজ মাছ চাষের পদ্ধতি শেখানো হচ্ছে। বর্তমানে সবচাইতে বড় সমস্যা হচ্ছে ভাল মাছের পোনা বা চাড়া পাওয়া যায় না। গ্রামে-গঞ্জেও পাওয়া যায় না। সেই সমস্যা সমাধানের জন্য টাটা ট্রাষ্ট উদ্যোগ নিয়ে ভাল মাছের প্রজনন করিয়ে চলতি বছর সম্ভব না হলেও আগামী বছর মাছ চাষীদের মধ্যে সরবরাহ করার আশ্বাস দিলেন মৎস্য বিশেষজ্ঞ অহিন্দ্র ভট্টাচার্য্য।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*