আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৭ মার্চ ৷৷ ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মদিন। বাংলাদেশের পাশাপাশি ত্রিপুরা রাজ্যেও যথাযথ মর্যাদায় উদযাপিত হয় এই দিনটি। শনিবার রাজধানীর কুঞ্জবনস্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশনের উদ্যোগে নানা অনুষ্ঠানের মাধ্যমে দিনটি উদযাপন করা হয়। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের উপ-মুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা। এদিন সকালে বাংলাদেশ সহকারী হাইকমিশনে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করেন সহকারী হাইকমিশনার মো সেখাওয়াত হোসেন। এরপর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। এরপর এলাকার শিশুদের নিয়ে অনুষ্ঠিত হয় চিত্রাঙ্কন প্রতিযোগিতা।বঙ্গবন্ধুর ৯৯তম জন্মদিন পালিত রাজ্যে
আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৭ মার্চ ৷৷ ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মদিন। বাংলাদেশের পাশাপাশি ত্রিপুরা রাজ্যেও যথাযথ মর্যাদায় উদযাপিত হয় এই দিনটি। শনিবার রাজধানীর কুঞ্জবনস্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশনের উদ্যোগে নানা অনুষ্ঠানের মাধ্যমে দিনটি উদযাপন করা হয়। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের উপ-মুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা। এদিন সকালে বাংলাদেশ সহকারী হাইকমিশনে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করেন সহকারী হাইকমিশনার মো সেখাওয়াত হোসেন। এরপর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। এরপর এলাকার শিশুদের নিয়ে অনুষ্ঠিত হয় চিত্রাঙ্কন প্রতিযোগিতা।