আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৭ মার্চ ৷৷ আসন্ন আগরতলা বইমেলা উপলক্ষ্যে শনিবার রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আয়োজিত হল এক প্রস্তুতি সভা। রাজ্য সরকারের তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে আয়োজিত এই প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। আসন্ন বই মেলা সম্পর্কে প্রয়োজনীয় সব ব্যাবস্থা গ্রহন করার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। সভায় ৩৬তম আগরতলা বইমেলা আগামী ২ এপ্রিল থেকে ১৩ এপ্রিল পর্যন্ত করার জন্য প্রস্তাব গৃহীত হয়। ১২ দিনের এই মেলা হবে আগরতলা শিশু উদ্যানে। এই সভার মধ্য দিয়ে বইমেলাকে সুন্দর ও সফল করে তোলার জন্য বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার পাশাপাশি কিভাবে এই মেলার সাথে যুব সমাজকে আরো বেশী করে যুক্ত করা যায় এবং কিভাবে ভারত বর্ষের ঐতিহ্য, সংস্কৃতির গুরুত্বকে এই মেলার ময়াধ্যমে তুলে ধরা যায় সেসব বিষয় নিয়েও চর্চা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন উপ-মুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা, শিক্ষামন্ত্রী রতন লাল নাথ, আগরতলা পুর নিগমের মেয়র ডঃ প্রফুল্লজিৎ সিনহা সহ অন্যান্যরা।৩৬তম আগরতলা বইমেলা উপলক্ষ্যে মুখ্যমন্ত্রীর প্রস্তুতি সভা
আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৭ মার্চ ৷৷ আসন্ন আগরতলা বইমেলা উপলক্ষ্যে শনিবার রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আয়োজিত হল এক প্রস্তুতি সভা। রাজ্য সরকারের তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে আয়োজিত এই প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। আসন্ন বই মেলা সম্পর্কে প্রয়োজনীয় সব ব্যাবস্থা গ্রহন করার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। সভায় ৩৬তম আগরতলা বইমেলা আগামী ২ এপ্রিল থেকে ১৩ এপ্রিল পর্যন্ত করার জন্য প্রস্তাব গৃহীত হয়। ১২ দিনের এই মেলা হবে আগরতলা শিশু উদ্যানে। এই সভার মধ্য দিয়ে বইমেলাকে সুন্দর ও সফল করে তোলার জন্য বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার পাশাপাশি কিভাবে এই মেলার সাথে যুব সমাজকে আরো বেশী করে যুক্ত করা যায় এবং কিভাবে ভারত বর্ষের ঐতিহ্য, সংস্কৃতির গুরুত্বকে এই মেলার ময়াধ্যমে তুলে ধরা যায় সেসব বিষয় নিয়েও চর্চা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন উপ-মুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা, শিক্ষামন্ত্রী রতন লাল নাথ, আগরতলা পুর নিগমের মেয়র ডঃ প্রফুল্লজিৎ সিনহা সহ অন্যান্যরা।