প্রচুর পরিমাণ আগ্নেয় অস্ত্র উদ্ধার ঘিরে চাঞ্চল্য

asroআপডেট প্রতিনিধি, আগরতলা, ১৮ মার্চ ৷৷ ফের বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করল পুলিশ। রবিবার সিপাহিজলা জেলার সোনামুড়া থানার বড়মুড়া এলাকার রাস্তার পাশ থেকে প্রচুর পরিমাণ আগ্নেয় অস্ত্র উদ্ধার করে পুলিশ। এদিন পথচারীরা অস্ত্রগুলি দেখতে পেয়ে সোনামুড়া থানায় খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পুলিশ অস্ত্রগুলো উদ্ধার করে থানায় নিয়ে আসে। উদ্ধার করা অস্ত্রগুলোর মধ্যে রয়েছে ১১টি হাতে তৈরি বন্দুক, ৬টি বড় তরবারি। কীভাবে এসব অস্ত্র রাস্তার পাশে এলো, তা খতিয়ে দেখছে পুলিশ। এর সঙ্গে জড়িত কাউকে আটক করতে পারেনি পুলিশ। রাস্তার পাশ থেকে এই বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার ঘিরে এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*