মোবাইল টাওয়ারে কাজ করতে গিয়ে মৃত্যু হল ভিন রাজ্যের যুবকের

labourবিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ১৮ মার্চ ৷৷ রাজ্যে মোবাইল টাওয়ারে কাজ করতে এসে মৃত্যুর মুখে ঢলে পড়ল পাশ্ববর্তী রাজ্যের এক শ্রমিক। ঘটনার বিবরনে জানাযায়, রবিবার দুপুরে শান্তির বাজার মহকুমার সানফ্লাউয়ার ইংলিশ মিডিয়াম স্কুল সংলগ্ন এলাকায় জিও মোবাইল নেটউয়ার্কের গুনগত মান উন্নয়নের জন্য মেঘালয়ের বাসিন্দা আলবেট সিয়াম (২৭)নামে এক ব্যাক্তি টাওয়ারের উপর কাজের জন্য উঠে। কিছুক্ষন কাজ করার পর হঠাৎ করে পা পিছলে আলবেট সিয়াম ছিটকে মাটিতে পরে যায়। টাওয়ারের নিচে থাকা শ্রমিকরা সঙ্গে সঙ্গে চিৎকার চেচামেচি শুরু করে। শ্রমিকদের চিৎকার চেচামেচি শুনে পাশ্ববর্তী বাড়ীর লোকজন এসে খবর দেয় শান্তির বাজার থানায়। থানার কর্তব্যরত অফিসাররা ঘটনাস্থলে এসে আলবেট সিয়ামকে শান্তির বাজার জেলা হাসপাতালে পাঠায়। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক আলবেট সিয়ামকে মৃত বলে ঘোষনা করেন। মৃতদেহ ময়না তদন্তের পর পরিবারের লোকজনদের হাতে তুলে দেওয়া হবে বলে জানায় পুলিশ। পুলিশ মৃত্যুর রহস্য উৎঘাটনের জন্য মাঠে নেমেছেন। এই ঘটনার ফলে সমগ্র শান্তির বাজার এলাকায় গভির শোকের ছায়া নেমে আসে।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*