আনন্দ শোভাযাত্রার আয়োজন করছে বাংলাদেশ সহকারী হাইকমিশন

bdআপডেট প্রতিনিধি, আগরতলা, ০১ এপ্রিল ৷৷ সম্প্রতি বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের যোগ্যতা অর্জন করেছে। সেই উপলক্ষ্যে আগরতলায় অবস্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশনের উদ্যোগে আনন্দ শোভাযাত্রার আয়োজন করেছে। রবিবার আগরতলার সহকারী হাইকমিশন কার্যালয়ে সহকারী হাইকমিশনার মো. সেখাওয়াত হোসেন এক সাংবাদিক সন্মেলনে বলেন, বাংলাদেশ উন্নয়নশীল দেশের যোগ্যতা অর্জনে বুধবার বিকেলে আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সমানে থেকে আনন্দ শোভাযাত্রা করা হবে। শোভাযাত্রা শেষে রবীন্দ্র ভবনের সামনে আম্রকুঞ্জে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। এতে ত্রিপুরা রাজ্যের বিভিন্ন শিল্প গোষ্ঠীর পাশাপাশি বাংলাদেশের শিল্পীরা অংশ নেবেন। সাংবাদিক সন্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী হাইকমিশনের প্রথম সচিব মো. মনিরুজ্জামান এবং দ্বিতীয় সচিব মো. ইকবাল হোসেন।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*