আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৭ এপ্রিল ৷৷ ভারত সরকারের খাদ্য ও গণবন্টন মন্ত্রক এবং রাজ্য সরকারের খাদ্য, জনসংভরণ ও ক্রেতা স্বার্থবিষয়ক দপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেমের কম্পোটারাইজেশন এবং সংস্কারের লক্ষ্যে উন্নতকরণ বিষয়ে এক আঞ্চলিক কর্মশালার আয়োজন করা হয়। মঙ্গলবার রাজধানীর প্রজ্ঞাভবনে দুদিন ব্যাপী আয়োজিত এই কর্মশালার উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। কর্মশালায় মেঘালয় থেকে ১৭ জন, মিজোরাম থেকে ১৩ জন, মণিপুর থেকে ৩ জন, নাগাল্যান্ড থেকে ৪ জন এবং ত্রিপুরা থেকে শীর্ষ পদাধিকারীরা এই সেমিনারে উপস্থিত থেকে নিজেদের গুরুত্বপূর্ণ মতামত পেশ করেন। এছাড়া কর্মশালায় যোগ দিয়েছেন খাদ্যমন্ত্রী মনোজ কান্তি দেব, মুখ্যসচিব সঞ্জীব রঞ্জন প্রমুখ। পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেমের কম্পোটারাইজেশন এবং সংস্কার বিষয়ক আঞ্চলিক এই কর্মশালায় বিভিন্ন ইস্যুতে আলোচনা করেন মুখ্যমন্ত্রী সহ বিশিষ্ট অতিথিরা।খাদ্য সুরক্ষা বিষয়ক কর্মশালার আয়োজন প্রজ্ঞাভবনে
আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৭ এপ্রিল ৷৷ ভারত সরকারের খাদ্য ও গণবন্টন মন্ত্রক এবং রাজ্য সরকারের খাদ্য, জনসংভরণ ও ক্রেতা স্বার্থবিষয়ক দপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেমের কম্পোটারাইজেশন এবং সংস্কারের লক্ষ্যে উন্নতকরণ বিষয়ে এক আঞ্চলিক কর্মশালার আয়োজন করা হয়। মঙ্গলবার রাজধানীর প্রজ্ঞাভবনে দুদিন ব্যাপী আয়োজিত এই কর্মশালার উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। কর্মশালায় মেঘালয় থেকে ১৭ জন, মিজোরাম থেকে ১৩ জন, মণিপুর থেকে ৩ জন, নাগাল্যান্ড থেকে ৪ জন এবং ত্রিপুরা থেকে শীর্ষ পদাধিকারীরা এই সেমিনারে উপস্থিত থেকে নিজেদের গুরুত্বপূর্ণ মতামত পেশ করেন। এছাড়া কর্মশালায় যোগ দিয়েছেন খাদ্যমন্ত্রী মনোজ কান্তি দেব, মুখ্যসচিব সঞ্জীব রঞ্জন প্রমুখ। পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেমের কম্পোটারাইজেশন এবং সংস্কার বিষয়ক আঞ্চলিক এই কর্মশালায় বিভিন্ন ইস্যুতে আলোচনা করেন মুখ্যমন্ত্রী সহ বিশিষ্ট অতিথিরা।