আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৮ এপ্রিল ৷৷ মাটি ফেঁটে বেরুচ্ছে ফুটন্ত তরল। এই ঘটনা আর অন্য কোথাও নয়, খোদ রাজ্যের সাব্রুম মহকুমায়। সাব্রুমের বৈষ্ণবপুর টিলাবাড়ি সংলগ্ন এলাকায় মাটি ফেটে লাভা জাতীয় পদার্থের নির্গমন হয়। আতঙ্ক দেখা দেয় গোটা সাব্রুমজুড়ে। জানা যায়, আচমকায় বুধবার বেলা ১২টা নাগাদ মাটি ফেঁটে বেরুতে থাকে ফুটন্ত তরল। প্রথমে অল্প পরে পরিমান বাড়তে থাকে ফুটন্ত তরলের। খবর দেওয়া হয় স্থানীয় প্রশাসনে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় সাব্রুম ও বিলোনীয়ার ৪টি দমকল ইঞ্জিন। তলব করা হয় ও এন জি সি সহ রাজ্যের বিভিন্ন স্থানের দমকল বাহিনীকে। খবর পেয়ে এলাকায় ছুটে গেছেন সাব্রুমের বিধায়ক, দক্ষিণ জেলার জেলা শাসক, অতিরিক্ত জেলা শাসক, মহকুমা শাসক সহ ONGC’র কর্মকর্তারা। তবে এখন অব্দি ভূত্বওবিদরা কোন স্পষ্টীকরন দেননি। আচমকা ফুটন্ত তরল বেরোনোর ঘটনায় আতঙ্ক বিরাজ করছে সাব্রমবাসীর মধ্যে। বড়সর প্রাকৃতিক বিপর্যয়ের আশঙ্কাও করছে মানুষ।মাটি ফেটে লাভা জাতীয় ফুটন্ত তরল পদার্থের নির্গমন, সাব্রুমজুড়ে আতঙ্ক
আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৮ এপ্রিল ৷৷ মাটি ফেঁটে বেরুচ্ছে ফুটন্ত তরল। এই ঘটনা আর অন্য কোথাও নয়, খোদ রাজ্যের সাব্রুম মহকুমায়। সাব্রুমের বৈষ্ণবপুর টিলাবাড়ি সংলগ্ন এলাকায় মাটি ফেটে লাভা জাতীয় পদার্থের নির্গমন হয়। আতঙ্ক দেখা দেয় গোটা সাব্রুমজুড়ে। জানা যায়, আচমকায় বুধবার বেলা ১২টা নাগাদ মাটি ফেঁটে বেরুতে থাকে ফুটন্ত তরল। প্রথমে অল্প পরে পরিমান বাড়তে থাকে ফুটন্ত তরলের। খবর দেওয়া হয় স্থানীয় প্রশাসনে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় সাব্রুম ও বিলোনীয়ার ৪টি দমকল ইঞ্জিন। তলব করা হয় ও এন জি সি সহ রাজ্যের বিভিন্ন স্থানের দমকল বাহিনীকে। খবর পেয়ে এলাকায় ছুটে গেছেন সাব্রুমের বিধায়ক, দক্ষিণ জেলার জেলা শাসক, অতিরিক্ত জেলা শাসক, মহকুমা শাসক সহ ONGC’র কর্মকর্তারা। তবে এখন অব্দি ভূত্বওবিদরা কোন স্পষ্টীকরন দেননি। আচমকা ফুটন্ত তরল বেরোনোর ঘটনায় আতঙ্ক বিরাজ করছে সাব্রমবাসীর মধ্যে। বড়সর প্রাকৃতিক বিপর্যয়ের আশঙ্কাও করছে মানুষ।