আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৫ এপ্রিল ৷৷ গত ১৪ই এপ্রিল রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের সাথে সাক্ষাৎ করে যে দাবীগুলি তুলে দেওয়া হয়েছিল, সেগুলি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলেও মুখ্যমন্ত্রী তা পালন করছেন না। বুধবার সি পি আই (এম) সদর কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সন্মেলন করে একথা বললেন সি পি আই (এম) রাজ্য সম্পাদক বিজন ধর। শ্রী ধর বর্তমান পরিস্থিতিতে রাজ্য সরকারের দিকে অভিযোগের আঙ্গুল তুলে বলেন, বিজেপি দুষ্কৃতীদের হাতে সি পি আই (এম)-রদলীয় কার্যালয় দখল হচ্ছে। দলীয় কর্মীরা আক্রান্ত হচ্ছেন।প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের দাবি করা বিলাসবহুল গাড়ি বাড়ি ইস্যুতে তিনি বলেন, মানিক সরকার যে আবদার করেছেন তাতে অন্যায়ের কিছু নেই।
