আপডেট প্রতিনিধি, আগরতলা, ৩০ এপ্রিল ৷৷ রাজ্যের পশ্চিম জেলার বিভিন্ন এলাকায় সরকারি জায়গায় গড়ে উঠা সব অবৈধ স্থাপনা বিনা নোটিশে ভেঙে দেওয়ার উদ্যোগ নিচ্ছে প্রশাসন। সোমবার বিকেলে পশ্চিম ত্রিপুরা জেলার জেলা শাসকের কার্যালয়ে আহুত এক সাংবাদিক সম্মেলনে এ তথ্য জানান জেলা শাসক ডঃ মিলিন্দ রামটকে। তিনি জানান, আগামী সাত দিনের মধ্যে নিজেদের উদ্যোগে সরকারি জায়গায় গড়ে উঠা সব রাজনৈতিক দল ও দলের অঙ্গ সংগঠনের শাখা কার্যালয় ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। নয়তো আগামী ৭ই মে (সোমবার)জেলা শাসকের তরফ থেকে আগাম নোটিশ ছাড়াই সরকারি জায়গার সব অবৈধ স্থাপনা ভেঙে ফেলা হবে। তিনি জানান, ইতিমধ্যেই পশ্চিম ত্রিপুরা জেলায় অবৈধভাবে নির্মিত বিভিন্ন রাজনৈতিক দলের ৭৮টি স্থাপনা চিহ্নিত করা হয়েছে। এদিনের সাংবাদিক সন্মেলনে উপস্থিত ছিলেন পশ্চিম জেলার পুলিশ সুপার অজিত প্রতাপ সিং।সরকারি জায়গায় গড়ে উঠা বিভিন্ন অবৈধ স্থাপনা ভেঙে দেওয়া হবে – রামটকে
আপডেট প্রতিনিধি, আগরতলা, ৩০ এপ্রিল ৷৷ রাজ্যের পশ্চিম জেলার বিভিন্ন এলাকায় সরকারি জায়গায় গড়ে উঠা সব অবৈধ স্থাপনা বিনা নোটিশে ভেঙে দেওয়ার উদ্যোগ নিচ্ছে প্রশাসন। সোমবার বিকেলে পশ্চিম ত্রিপুরা জেলার জেলা শাসকের কার্যালয়ে আহুত এক সাংবাদিক সম্মেলনে এ তথ্য জানান জেলা শাসক ডঃ মিলিন্দ রামটকে। তিনি জানান, আগামী সাত দিনের মধ্যে নিজেদের উদ্যোগে সরকারি জায়গায় গড়ে উঠা সব রাজনৈতিক দল ও দলের অঙ্গ সংগঠনের শাখা কার্যালয় ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। নয়তো আগামী ৭ই মে (সোমবার)জেলা শাসকের তরফ থেকে আগাম নোটিশ ছাড়াই সরকারি জায়গার সব অবৈধ স্থাপনা ভেঙে ফেলা হবে। তিনি জানান, ইতিমধ্যেই পশ্চিম ত্রিপুরা জেলায় অবৈধভাবে নির্মিত বিভিন্ন রাজনৈতিক দলের ৭৮টি স্থাপনা চিহ্নিত করা হয়েছে। এদিনের সাংবাদিক সন্মেলনে উপস্থিত ছিলেন পশ্চিম জেলার পুলিশ সুপার অজিত প্রতাপ সিং।