উন্নয়নের প্রথম শর্তই হচ্ছে শান্তি, বুদ্ধ জয়ন্তী অনুষ্ঠানে বললেন মুখ্যমন্ত্রী

buddhaআপডেট প্রতিনিধি, আগরতলা, ৩০ এপ্রিল ৷৷ আগরতলা বেনুবন বিহারে ২৫৬২তম বুদ্ধ জয়ন্তী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মূখ্য অতিথি এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এবং সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী শান্তনা চাকমা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, উন্নয়নের প্রথম শর্তই হচ্ছে শান্তি। ভগবান গৌতম বুদ্ধের অন্যতম বাণীই ছিল বিশ্ব শান্তি। তাই গৌতম বুদ্ধের দেখানো পথ অনুসরণ করে ত্রিপুরাকে উন্নয়নের দিকে নিয়ে যেতে হবে। মুখ্যমন্ত্রী বলেন, দেশের মধ্যে ত্রিপুরাকে শ্রেষ্ঠ ও সমৃদ্ধশালী রাজ্য হিসেবে গড়ে তুলতে সকলকে হাতে হাত রেখে এগিয়ে যেতে হবে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বেনুবন বিহারের অধ্যক্ষ শ্রীমৎ অক্ষায়ানন্দ ভিক্ষু এবং অতিথি বৌদ্ধ ভিক্ষুগণ।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*