আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৬ মে ৷৷ সম্প্রতি প্রশাসনের তরফে ঘোষণা করা হয়েছিল সরকারি জায়গায় রাজনৈতিক দলের পার্টি অফিস তুলে নেওয়ার জন্য। অন্যথায় সেই পার্টি অফিসগুলি প্রশাসন থেকে ভেঙ্গে দেওয়া হবে। রাজ্যের বিভিন্ন প্রান্তে সি পি আই (এম), বি জে পি, কংগ্রেস ও আই পি এফ টি-র বিভিন্ন পার্টি অফিস আছে যেগুলি সরকারি জায়গার উপর। তার মধ্যে রাজ্যের বিভিন্ন প্রান্তে সি পি আই (এম)-রএমন ৯৯টি অফিস রয়েছে যেগুলির বৈধ কাগজপত্র নেই। সেগুলিতে সরকারের পক্ষ থেকে নোটিস পাঠানো হয়েছে অতিসত্বর অফিসগুলি তুলে নেওয়ার জন্য। সরকারি এই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবী জানিয়েছে সি পি আই (এম)। রবিবার সি পি আই (এম) সদর কার্যালয়ে আহুত এক সাংবাদিক সম্মেলনে কথা বলেন দলের রাজ্য সম্পাদক বিজন ধর।সরকারি সিদ্ধান্ত প্রত্যাহারের দাবী সি পি আই (এম)-র
আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৬ মে ৷৷ সম্প্রতি প্রশাসনের তরফে ঘোষণা করা হয়েছিল সরকারি জায়গায় রাজনৈতিক দলের পার্টি অফিস তুলে নেওয়ার জন্য। অন্যথায় সেই পার্টি অফিসগুলি প্রশাসন থেকে ভেঙ্গে দেওয়া হবে। রাজ্যের বিভিন্ন প্রান্তে সি পি আই (এম), বি জে পি, কংগ্রেস ও আই পি এফ টি-র বিভিন্ন পার্টি অফিস আছে যেগুলি সরকারি জায়গার উপর। তার মধ্যে রাজ্যের বিভিন্ন প্রান্তে সি পি আই (এম)-রএমন ৯৯টি অফিস রয়েছে যেগুলির বৈধ কাগজপত্র নেই। সেগুলিতে সরকারের পক্ষ থেকে নোটিস পাঠানো হয়েছে অতিসত্বর অফিসগুলি তুলে নেওয়ার জন্য। সরকারি এই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবী জানিয়েছে সি পি আই (এম)। রবিবার সি পি আই (এম) সদর কার্যালয়ে আহুত এক সাংবাদিক সম্মেলনে কথা বলেন দলের রাজ্য সম্পাদক বিজন ধর।