আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৬ মে ৷৷ নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী হওয়ার পর শিক্ষার জন্য নতুন নতুন শিক্ষা প্রতিষ্ঠান চালু করেছেন। দেশের এক কোটি গরিব পরিবার ঘর পেয়েছে। শনিবার বিকেলে ত্রিপুরা প্রদেশ বিজাপি কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সন্মেলনে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা বিজেপি সভাপতি বিপ্লব কুমার দেব একথা বলেন। ২৬শে মে কেন্দ্রীয় বিজেপি সরকারের চতুর্থ বর্ষপূর্তি উপলক্ষ্যে মোদী সরকারের বিভিন্ন উন্নয়নের দিক তুলে ধরেন মুখ্যমন্ত্রী তথা বিজেপি সভাপতি বিপ্লব কুমার দেব। মুখ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে এন ডি এ সরকারের ৪ বছরের সময়কালে ভারতে সবচেয়ে বেশি উন্নয়ন হয়েছে। তিনি বলেন, আগামী ৩১ মে’র মধ্যে ‘সৌভাগ্য’ যোজনার মাধ্যমে রাজ্যের ৫২৯টি গ্রামে বিদ্যুৎ পৌঁছে দেওয়া হবে। তিনি বলেন, বিগত বাম জমানাতে রাজ্যে নেশার কারবারিদের রমরমা ছিল। রাজ্যে নতুন সরকার যুব সমাজকে নেশার অন্ধকারময় জগত থেকে বের করে আনতে বদ্ধ পরিকর। একই সাথে নেশা কারবারিদের উপরও লাগাম টানতে চলছে কাজ।মোদী সরকারের সময়ে ভারতে সবচেয়ে বেশি উন্নয়ন হয়েছে – বিপ্লব কুমার দেব
আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৬ মে ৷৷ নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী হওয়ার পর শিক্ষার জন্য নতুন নতুন শিক্ষা প্রতিষ্ঠান চালু করেছেন। দেশের এক কোটি গরিব পরিবার ঘর পেয়েছে। শনিবার বিকেলে ত্রিপুরা প্রদেশ বিজাপি কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সন্মেলনে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা বিজেপি সভাপতি বিপ্লব কুমার দেব একথা বলেন। ২৬শে মে কেন্দ্রীয় বিজেপি সরকারের চতুর্থ বর্ষপূর্তি উপলক্ষ্যে মোদী সরকারের বিভিন্ন উন্নয়নের দিক তুলে ধরেন মুখ্যমন্ত্রী তথা বিজেপি সভাপতি বিপ্লব কুমার দেব। মুখ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে এন ডি এ সরকারের ৪ বছরের সময়কালে ভারতে সবচেয়ে বেশি উন্নয়ন হয়েছে। তিনি বলেন, আগামী ৩১ মে’র মধ্যে ‘সৌভাগ্য’ যোজনার মাধ্যমে রাজ্যের ৫২৯টি গ্রামে বিদ্যুৎ পৌঁছে দেওয়া হবে। তিনি বলেন, বিগত বাম জমানাতে রাজ্যে নেশার কারবারিদের রমরমা ছিল। রাজ্যে নতুন সরকার যুব সমাজকে নেশার অন্ধকারময় জগত থেকে বের করে আনতে বদ্ধ পরিকর। একই সাথে নেশা কারবারিদের উপরও লাগাম টানতে চলছে কাজ।