আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৪ জুন ৷৷ প্রথমবারের মতো রাজ্য সফরে আসছেন দেশের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। আগামী ৭ই জুন সকালে আগরতলা বিমানবন্দরে অবতরণ করবেন তিনি। জানা যায়, রাষ্ট্রপতির হাত ধরে তিনটি প্রকল্পের যাতে উদ্বোধন করা হয় সেই জন্য রাষ্ট্রপতি দপ্তরে চিঠি পাঠানো হয়েছে রাজ্য সরকারের তরফে। তিনটি প্রকল্পের মধ্যে উদয়পুর – সাব্রুম ন্যাশনাল হাইওয়ের উদ্বোধন, মাতাবাড়ি ট্রাস্টের শিলান্যাস এবং রাজধানীর আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে একটি অনুষ্ঠান সূচীর জন্য রাষ্ট্রপতির দপ্তরে চিঠি পাঠানো হয়েছে। তবে প্রটোকল অনুযায়ী রাষ্ট্রপতি দপ্তর থেকে যে নির্দেশ আসবে সেই মোতাবেকই কাজ করবে রাজ্য সরকার বলে সচিবালয় সূত্রে জানা গেছে। জানা গেছে, এদিন রাজ ভবনে রাত্রি যাপন করবেন তিনি। ৮ই জুন দিল্লী ফিরে যাবেন তিনি। প্রথমবারের মতো ত্রিপুরা সফরকে কেন্দ্র করে রাজ্যবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ তৈরী হয়েছে।৭ই জুন প্রথমবারের মতো রাজ্যে আসছেন রাষ্ট্রপতি
আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৪ জুন ৷৷ প্রথমবারের মতো রাজ্য সফরে আসছেন দেশের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। আগামী ৭ই জুন সকালে আগরতলা বিমানবন্দরে অবতরণ করবেন তিনি। জানা যায়, রাষ্ট্রপতির হাত ধরে তিনটি প্রকল্পের যাতে উদ্বোধন করা হয় সেই জন্য রাষ্ট্রপতি দপ্তরে চিঠি পাঠানো হয়েছে রাজ্য সরকারের তরফে। তিনটি প্রকল্পের মধ্যে উদয়পুর – সাব্রুম ন্যাশনাল হাইওয়ের উদ্বোধন, মাতাবাড়ি ট্রাস্টের শিলান্যাস এবং রাজধানীর আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে একটি অনুষ্ঠান সূচীর জন্য রাষ্ট্রপতির দপ্তরে চিঠি পাঠানো হয়েছে। তবে প্রটোকল অনুযায়ী রাষ্ট্রপতি দপ্তর থেকে যে নির্দেশ আসবে সেই মোতাবেকই কাজ করবে রাজ্য সরকার বলে সচিবালয় সূত্রে জানা গেছে। জানা গেছে, এদিন রাজ ভবনে রাত্রি যাপন করবেন তিনি। ৮ই জুন দিল্লী ফিরে যাবেন তিনি। প্রথমবারের মতো ত্রিপুরা সফরকে কেন্দ্র করে রাজ্যবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ তৈরী হয়েছে।