টানা বর্ষণে বিপর্যস্ত খোয়াই

khwগোপাল সিং, খোয়াই, ১৩ জুন ৷৷ টানা দু’দিনের বর্ষণে খোয়াই এবং তার পাশ্ববর্তী এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। খোয়াই-তেলিয়ামুড়া এবং খোয়াই-কমলপুর জাতীয় সড়ক জল জমে যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে পড়েছে। প্রশাসনের তরফে উদ্ধারকারী দল ইতিমধ্যেই ময়দানে নেমে গেছে। দু’দিনের বৃষ্টিতে খোয়াই নদীর জল বিপদসীমার উপর দিয়ে বয়ে চলেছে। নদীর পাশ্ববর্তী এলাকাগুলিতে জলপ্লাবন দেখা দেওয়ায় প্রচুর পরিবার জলবন্দী হয়ে পড়েছেন। বহু বাড়ির উপর দিয়ে জল বয়ে চলেছে। প্রশাসন এবং অগ্নিনির্বাপক দপ্তরের কর্মীরা নৌকা দিয়ে উদ্ধার কার্যে নেমে পড়েছেন। খোয়াই মহকুমায় ১১টি ত্রান শিবির এবং তেলিয়ামুড়ায় ২৩টি ত্রান শিবির খোলা হয়েছে। মহকুমা শাসক জানিয়েছেন, এইসব শিবিরে পানীয় জল এবং খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। জল আরও বাড়লে বিপদ যে বাড়বে তা বলাই বাহুল্য।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*