আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৫ অক্টোবর ৷৷ বিধ্বংসী আগুনে পুড়লো রাজধানীর বটতলা বাজারের ১৭টি দোকান। বুধবার গভীর রাতে এই অগ্নিকান্ড ঘটে। এরমধ্যে ৫টি দোকান অধিক ক্ষতিগ্রস্থ হয়েছে বলে জানা যায়। খবর পেয়ে বৃহস্পতিবার ক্ষতিগ্রস্থ দোকানগুলি সরেজমিনে পরিদর্শন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এবং স্থানীয় বিধায়ক আশিস কুমার সাহা। মূখ্যমন্ত্রী ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের সহায়তার জন্য মুখ্যমন্ত্রীর ত্রান তহবিল থেকে আর্থিক ক্ষতিপূরণের ঘোষণা দেন।বটতলা বাজারের বিধ্বংসী আগুনে পুড়লো ১৭টি দোকান, পরিদর্শনে মূখ্যমন্ত্রী
আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৫ অক্টোবর ৷৷ বিধ্বংসী আগুনে পুড়লো রাজধানীর বটতলা বাজারের ১৭টি দোকান। বুধবার গভীর রাতে এই অগ্নিকান্ড ঘটে। এরমধ্যে ৫টি দোকান অধিক ক্ষতিগ্রস্থ হয়েছে বলে জানা যায়। খবর পেয়ে বৃহস্পতিবার ক্ষতিগ্রস্থ দোকানগুলি সরেজমিনে পরিদর্শন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এবং স্থানীয় বিধায়ক আশিস কুমার সাহা। মূখ্যমন্ত্রী ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের সহায়তার জন্য মুখ্যমন্ত্রীর ত্রান তহবিল থেকে আর্থিক ক্ষতিপূরণের ঘোষণা দেন।