বিজেপি’র বুথ অফিসের উদ্বোধন ও পথ সভায় আয়োজন

bjpবিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ১৪ ডিসেম্বর ৷৷ আসন্ন পুর পরিষদ উপ-নির্বাচনে শান্তির বাজার মহকুমার ১৩টি ওয়ার্ডের মধ্যে ৫টি ওয়ার্ডে সি পি আই (এম) প্রার্থী দিয়েছেন। এই ৫টি ওয়ার্ডে সি পি আই (এম) কে পরাস্ত করার লক্ষ্যে মাঠে নেমেছে বিজেপি সমর্থীত কর্মীরা। এই উপ-নির্বাচনে বিপুল ভোটে জয় যুক্ত হবার লক্ষ্যে শুক্রবার বিকেলে ৩নং ওয়ার্ডের সুর পাড়া এলাকার বিজেপি’র এক বুথ অফিসের উদ্বোধন করা হয়। এই বুথ অফিস উদ্বোধন শেষে ৩নং ওয়ার্ডের পুর পরিষদ উপ-নির্বাচনে বিজেপি মনোনিত প্রার্থী শ্যামলাল দেবনাথকে জয়ী করার লক্ষ্যে এক পথ সভায় আয়োজন করা হয়। এই পথসভা ও বুথ অফিস উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাব্রুম এর বিধায়ক শঙ্কর রায় মহোদয়, বিজেপির দক্ষিন জেলা কমিটির সদস্য ডাঃ নিলয় রতন সুর, প্রাক্তন ডেপুটি স্পীকার গৌরিশঙ্কর রিয়াং, ৯নং ওয়ার্ডের প্রার্থী সত্যব্রত সাহা, ৬নং ওয়ার্ডের প্রার্থী বিশ্বজিৎ দাস, ৩নং ওয়ার্ডের প্রার্থী শ্যামলাল দেবনাথ, শান্তির বাজার মন্ডল প্রেসিডেন্ট প্রদীপ দাস প্রমুখ।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*