বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ১৪ ডিসেম্বর ৷৷ পারিবারিক কলহের জেরে আত্মহত্যার পথ বেছে নিলো এক গৃহবধু। ঘটনার বিবরনে জানাযায়, শান্তির বাজার মহকুমার অন্তর্গত জোলাইবাড়ীর পশ্চিম পিলাক বলিপাড়ার বাসিন্দা উৎপল দেবনাথ (২৫) সাব্রুম মহকুমার দোলবাড়ী এলাকার চম্পা দেবনাথ (২১) এর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। এদের বিয়ে হয়েছে মাত্র ৪ মাস হয়েছে। এরই মধ্যে বৃহস্পতিবার রাতে স্বামীর সাথে বিবাদ ঘটে চম্পা দেবনাথের। বিবাদ শেষে ঘুমিয়ে যারার পর সকাল বেলা উৎপল দেবনাথ চম্পা দেবনাথের মৃতদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পান। দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় জোলাইবাড়ী ফাঁড়ী থানায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ ময়নাতদন্তের জন্য জোলাইবাড়ী প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসেন। এই অস্বাভাবাবিক মৃত্যুকে ঘিরে নানান প্রশ্ন দেখা দিয়েছে জনমনে। পরিবারের লোকজনদের দাবী এটি আত্মহত্যা না পরিকল্পীত হত্যা। পরিবারের লোকজন থেকে জানাযায়, চম্পা দেবনাথ নিজ পছন্দে উৎপল দেবনাথের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। বিবাহ হওয়ার পরও চম্পা দেবনাথ লেখাপড়া চালিয়ে যাচ্ছিল। সে বর্তমানে সাব্রুম ডিগ্রী কলেজে প্রথম বছরে পাঠরত অবস্থায় ছিলো। এই মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে পুলিশ একটি মামলা গ্রহন করেছেন। চম্পা দেবনাথের এই অস্বাভাবাবিক মৃত্যুর রহস্যকে ঘিরে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়।পারিবারিক অশান্তির জেরে আত্মঘাতি এক গৃহবধূ
বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ১৪ ডিসেম্বর ৷৷ পারিবারিক কলহের জেরে আত্মহত্যার পথ বেছে নিলো এক গৃহবধু। ঘটনার বিবরনে জানাযায়, শান্তির বাজার মহকুমার অন্তর্গত জোলাইবাড়ীর পশ্চিম পিলাক বলিপাড়ার বাসিন্দা উৎপল দেবনাথ (২৫) সাব্রুম মহকুমার দোলবাড়ী এলাকার চম্পা দেবনাথ (২১) এর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। এদের বিয়ে হয়েছে মাত্র ৪ মাস হয়েছে। এরই মধ্যে বৃহস্পতিবার রাতে স্বামীর সাথে বিবাদ ঘটে চম্পা দেবনাথের। বিবাদ শেষে ঘুমিয়ে যারার পর সকাল বেলা উৎপল দেবনাথ চম্পা দেবনাথের মৃতদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পান। দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় জোলাইবাড়ী ফাঁড়ী থানায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ ময়নাতদন্তের জন্য জোলাইবাড়ী প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসেন। এই অস্বাভাবাবিক মৃত্যুকে ঘিরে নানান প্রশ্ন দেখা দিয়েছে জনমনে। পরিবারের লোকজনদের দাবী এটি আত্মহত্যা না পরিকল্পীত হত্যা। পরিবারের লোকজন থেকে জানাযায়, চম্পা দেবনাথ নিজ পছন্দে উৎপল দেবনাথের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। বিবাহ হওয়ার পরও চম্পা দেবনাথ লেখাপড়া চালিয়ে যাচ্ছিল। সে বর্তমানে সাব্রুম ডিগ্রী কলেজে প্রথম বছরে পাঠরত অবস্থায় ছিলো। এই মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে পুলিশ একটি মামলা গ্রহন করেছেন। চম্পা দেবনাথের এই অস্বাভাবাবিক মৃত্যুর রহস্যকে ঘিরে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়।