পানীয় জল খেয়ে অসুস্থ মানুষ, আতঙ্কে শহরবাসী, জল ফুটিয়ে খেবার পরামর্শ স্বাস্থ্যমন্ত্রীর

watআপডেট প্রতিনিধি, আগরতলা, ২০ ডিসেম্বর ৷৷ রাজধানী আগরতলার তিনটি এলাকার পানীয় জল খেয়ে অসুস্থ হয়ে পরে প্রচুর মানুষ। জানা যায়, সম্প্রতি আগরতলার শিবনগর, শান্তিপাড়া এবং মঠ চৌমুহনী এলাকার পানীয় জল খেয়ে অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ঐ এলাকার প্রচুর মানুষ। জানা গেছে, প্রশাসনের তরফে ঐ ৩টি এলাকা থেকে জল সংগ্রহ করে পরীক্ষা করে জানতে পারে ৩টি জলের নমুনার মধ্যেই কলিফর্ম ব্যাকটেরিয়া পাওয়া গেছে। এই জল পানের জন্য মারাত্বকভাবে বিপদজনক বলে জানিয়েছেন প্রসাসনের তরফে।
আগরতলা পুর নিগমের তরফেও সংবাদপত্রে বিজ্ঞাপন দেওয়া হয়েছে ঐ তিন এলাকার জল যেন না ফুটিয়ে পান না করা হয়। পাশাপাশি আগরতলার সমস্ত পুর এলাকার পানীয় জল ফুটিয়ে পান করার জন্য আগরতলা পুর নিগমের তরফে বিজ্ঞাপন দেওয়া হয়েছে।
এদিকে পানীয় জল খেয়ে অসুস্থ হওয়ার ঘটনা সামনে আসার পর বৃহস্পতিবার রাজ্যের মহাকরণে স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মণ এক সাংবাদিক সন্মেলন করে বলেন, আতঙ্কিত হওয়ার কোন কারণ নেই। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসছে। গোটা বিষয়ের উপর নজর রাখা হয়েছে। আগামী কয়েকটা দিন জল ফুটিয়ে খেবার পরামর্শ দেন স্বাস্থ্যমন্ত্রী।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*