স্যোশাল মিডিয়ায় মুখ্যমন্ত্রীর নামে কুৎসা, বিমানবন্দর থেকে গ্রেপ্তার সৈকত তলাপাত্র

saikআপডেট প্রতিনিধি, আগরতলা, ২৮ এপ্রিল ৷৷ রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এবং তাঁর পরিবার নিয়ে স্যোশাল মিডিয়ায় কুৎসা ছোড়ানোর অপরাধে পুলিশের জালে এবার সৈকত তলাপাত্র। জানা যায়, দীর্ঘ দিন ধরেই বিভিন্ন কায়দায় স্যোশাল মিডিয়ায় মুখ্যমন্ত্রী সহ রাজ্য সরকারের নামে কুৎসা ছড়াচ্ছিল সৈকত তলাপাত্র। সম্প্রতি মুখ্যমন্ত্রী ও তাঁর পরিবার নিয়ে স্যোশাল মিডিয়ায় মুখ্যমন্ত্রীর ভাবমূর্তি নষ্ট করার অভিযোগ উঠে সৈকত তলাপাত্রের নামে।

স্যোশাল মিডিয়ায় সৈকত তলাপাত্রের কুৎসা।
স্যোশাল মিডিয়ায় সৈকত তলাপাত্রের কুৎসা।

পুলিশ জানায়, শনিবার ৮৪/২০১৯ আই পি সি কেস নম্বরের থানায় একটি মামলা হয় সৈকত তলাপাত্র এবং আরো কয়েকজনের নামে। পুলিশ জানায়, রবিবার সৈকত তলাপাত্র আগরতলা থেকে কলকাতার উদ্যেশ্যে রওনা দেওয়ার সময় আগরতলাস্থিত এম বি বি বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। সোমবার তাকে আদালতে তোলা হবে বলে জানায় পুলিশ।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*