আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৩ মে ৷৷ সি পি আই (এম)-এর হয়ে কাজ করার অভিযোগে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক শ্রীরাম তরণীকান্তের বিরুদ্ধে ভারতীয় নির্বাচন কমিশনে অভিযোগ জানালো রাজ্য বিজেপি। জানা যায়, বৃহস্পতিবার কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী নির্মলা সীতারমণের নেতৃত্বে বিজেপির এক প্রতিনিধি দল ভারতীয় নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করেন। বিজেপি’র অভিযোগ, মুখ্য নির্বাচনী আধিকারিক শ্রীরাম তরণীকান্ত বিভিন্ন সহকারী রিটার্নিং অফিসারদের নির্দেশ দিয়েছেন সি পি আই (এম) পোলিং এজেন্ট এবং ভোটারদের নিরাপত্তা দিয়ে বুথ কেন্দ্রে নিয়ে আসার। এই সংক্রান্ত তরণীকান্তের করা একটি হোয়াটসঅ্যাপ মেসেজের স্ক্রিনশট সহ বেশ কিছু প্রমাণও দাখিল করেছে বিজেপি। বিজেপি দাবি করেন, মুখ্য নির্বাচনী আধিকারিক শ্রীরাম তরণীকান্তকে দায়িত্বে রেখে অবাধ এবং শান্তিপূর্ণ ভোট করা সম্ভব না।শ্রীরাম তরণীকান্তের বিরুদ্ধে সিপিআই(এম)’র হয়ে কাজ করার অভিযোগে কমিশনে বিজেপি
আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৩ মে ৷৷ সি পি আই (এম)-এর হয়ে কাজ করার অভিযোগে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক শ্রীরাম তরণীকান্তের বিরুদ্ধে ভারতীয় নির্বাচন কমিশনে অভিযোগ জানালো রাজ্য বিজেপি। জানা যায়, বৃহস্পতিবার কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী নির্মলা সীতারমণের নেতৃত্বে বিজেপির এক প্রতিনিধি দল ভারতীয় নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করেন। বিজেপি’র অভিযোগ, মুখ্য নির্বাচনী আধিকারিক শ্রীরাম তরণীকান্ত বিভিন্ন সহকারী রিটার্নিং অফিসারদের নির্দেশ দিয়েছেন সি পি আই (এম) পোলিং এজেন্ট এবং ভোটারদের নিরাপত্তা দিয়ে বুথ কেন্দ্রে নিয়ে আসার। এই সংক্রান্ত তরণীকান্তের করা একটি হোয়াটসঅ্যাপ মেসেজের স্ক্রিনশট সহ বেশ কিছু প্রমাণও দাখিল করেছে বিজেপি। বিজেপি দাবি করেন, মুখ্য নির্বাচনী আধিকারিক শ্রীরাম তরণীকান্তকে দায়িত্বে রেখে অবাধ এবং শান্তিপূর্ণ ভোট করা সম্ভব না।