দেবজিৎ চক্রবর্তী, আগরতলা, ৩০ জুন ৷৷ রাজ্যের মূখ্যমন্ত্রী মনে প্রানে চাইছেন খেলাধুলায় অগ্রগতি ঘটুক ত্রিপুরায়। মূখ্যমন্ত্রীর স্বপ্ন পূরনে বাস্তব পরিস্থিতি কোথায় তাঁর উদাহরন রাজধানীর উমাকান্ত সুইমিং পুলের জল। নোংরা বিষাক্ত জলের শিকার হয়ে শিক্ষার্থী খুদে সাঁতারুদের অনেকেরই হাসপাতালে যেতে হয়েছে, কোলকাতায় চিকিৎসা করাতে ছুটতে হয়েছে অভিভাবকদের। উমাকান্ত সুইমিং পুলের বিষাক্ত জল পরিস্কারের জন্য বহুবার অভিভাবকদের তরফে বলা হলেও কর্ণপাত করা হয়নি। যার খেসারত দিতে হয়েছে ক্ষুদে সাঁতারুদের। উমাকান্ত সুইমিং পুলে প্রায় ১৫-১৬ জন প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে পড়া সাঁতারু সম্প্রতি বিষাক্ত জলের শিকার হলেও অবস্থার পরিবর্তন হয়নি। ফলে অভিভাবকরা শিক্ষার্থী সাঁতারুদের উমাকান্ত সুইমিং পুলে সাঁতার প্রশিক্ষণে পাঠানো বন্ধ করে দিয়েছেন। উমাকান্ত সুইমিং পুলে শুধু সাঁতারুরাই নয় আশেপাশের অনেকেই সাঁতারের সখ পূরন করছেন বলে জানা যায়। বিষাক্ত জলে অসুস্থ হওয়া ১৫-১৬ জন শিক্ষার্থী সাঁতারুদের মধ্যে আরাধ্যা সাহা (৬) টাইফয়েডে আক্রান্ত হয়ে পরে বলে জানা যায়। অভিভাবকদের তরফে “নিউজ আপডেট অব ত্রিপুরা ডট কম” প্রতিনিধির কাছে অভিযোগ করে অতিসত্বর প্রশাসনের পদক্ষেপের দাবী জানানো হয়েছে।উমাকান্তে বিষ !!
দেবজিৎ চক্রবর্তী, আগরতলা, ৩০ জুন ৷৷ রাজ্যের মূখ্যমন্ত্রী মনে প্রানে চাইছেন খেলাধুলায় অগ্রগতি ঘটুক ত্রিপুরায়। মূখ্যমন্ত্রীর স্বপ্ন পূরনে বাস্তব পরিস্থিতি কোথায় তাঁর উদাহরন রাজধানীর উমাকান্ত সুইমিং পুলের জল। নোংরা বিষাক্ত জলের শিকার হয়ে শিক্ষার্থী খুদে সাঁতারুদের অনেকেরই হাসপাতালে যেতে হয়েছে, কোলকাতায় চিকিৎসা করাতে ছুটতে হয়েছে অভিভাবকদের। উমাকান্ত সুইমিং পুলের বিষাক্ত জল পরিস্কারের জন্য বহুবার অভিভাবকদের তরফে বলা হলেও কর্ণপাত করা হয়নি। যার খেসারত দিতে হয়েছে ক্ষুদে সাঁতারুদের। উমাকান্ত সুইমিং পুলে প্রায় ১৫-১৬ জন প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে পড়া সাঁতারু সম্প্রতি বিষাক্ত জলের শিকার হলেও অবস্থার পরিবর্তন হয়নি। ফলে অভিভাবকরা শিক্ষার্থী সাঁতারুদের উমাকান্ত সুইমিং পুলে সাঁতার প্রশিক্ষণে পাঠানো বন্ধ করে দিয়েছেন। উমাকান্ত সুইমিং পুলে শুধু সাঁতারুরাই নয় আশেপাশের অনেকেই সাঁতারের সখ পূরন করছেন বলে জানা যায়। বিষাক্ত জলে অসুস্থ হওয়া ১৫-১৬ জন শিক্ষার্থী সাঁতারুদের মধ্যে আরাধ্যা সাহা (৬) টাইফয়েডে আক্রান্ত হয়ে পরে বলে জানা যায়। অভিভাবকদের তরফে “নিউজ আপডেট অব ত্রিপুরা ডট কম” প্রতিনিধির কাছে অভিযোগ করে অতিসত্বর প্রশাসনের পদক্ষেপের দাবী জানানো হয়েছে।