দেওঘর এক্সপ্রেস থেকে বিপুল পরিমানে নেশা দ্রব্য উদ্ধার

gjআপডেট প্রতিনিধি, আগরতলা, ৩০ জুন ৷৷ দেওঘর এক্সপ্রেস থেকে প্রচুর পরিমানে নেশা দ্রব্য উদ্ধার করলো পুলিশ। শনিবার রাত আনুমানিক ১০টায় আগরতলা রেল স্টেশনে দেওঘর এক্সপ্রেসে অভিযান চালিয়ে ৭৪ কেজি গাঁজা উদ্ধার করে জি আর পি। পুলিশ গাঁজা সহ মনিষ কুমার সিং (২৪) নামে এক যুবককে আটক করতে সক্ষম হয়। জানা যায়, তার বাড়ী বিহার রাজ্যের মধুপুরা জেলায়। উদ্ধার হওয়া গাঁজার আনুমানিক বাজার মূল্য প্রায় সাড়ে তিন লক্ষ টাকা হবে বলে জানা যায়।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*