লঙ্কাবধ টিম ইন্ডিয়ার, শ্রীলঙ্কাকে হারিয়ে সেমি ফাইনালে ভারত

crখেলাধুলা ডেস্ক, ০৬ জুলাই ৷৷ লঙ্কাবধ টিম ইন্ডিয়ার। ৭ উইকেটে জয় ভারতের। শ্রীলঙ্কাকে হারিয়ে সেমি ফাইনালের ড্রেস রিহার্সাল সেরে নিল কোহলি অ্যান্ড কোম্পানি। শ্রীলঙ্কার ২৬৫ রানের টার্গেট তাড়া করতে নেমে রোহিত শর্মা-কেএল রাহুলের ১৮৯ রানের ওপেনিং পার্টনারশিপই ভারতের জয়ের ভিত গড়ে দেয়। বিশ্বকাপে এটাই ভারতের সর্বোচ্চ ওপেনিং পার্টনারশিপ। বাংলাদেশের বিরুদ্ধে গড়া রাহুল-রোহিতের ১৮০ রানের ওপেনিং পার্টনারশিপকে এদিন টপকে গেলেন দুজনে। একদিনের ক্রিকেটে ২৭তম সেঞ্চুরিটি এদিন করে ফেললেন রোহিত শর্মা।
৩৯ বল বাকি থাকতেই ম্যাচ জিতে নেয় ভারত। শনিবার লিডসে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন শ্রীলঙ্কা অধিনায়ক দিমুথে করুণারত্নে। সেমি ফাইনালের টিকিট কনফার্ম হযে যাওয়ায় অনেকটাই চাপমুক্ত হয়ে শ্রীলঙ্কার বিরুদ্ধে মাঠে নেমেছে মেন ইন ব্লুজরা। এদিন ভারতীয় দলে দুটি পরিবর্তন হয়েছে। মহম্মদ শামি ও যুজবেন্দ্র চাহলকে বিশ্রাম দিয়ে পরিবর্তে রবীন্দ্র জাদেজা এবং কুলদীপ যাদবকে খেলায় ভারতীয় টিম ম্যানেজমেন্ট। শুরুতেই বুমরাহর দাপটে কোনঠাসা হয়ে পড়ে লঙ্কানরা। শেষ পর্যন্ত শ্রীলঙ্কা ৭ উইকেট হারিয়ে ২৬৪ রান তোলে। ভারতের হয়ে জশপ্রীত বুমরাহ ৩টি উইকেট নেন।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*