আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৭ জুলাই ৷৷ ফের রাজনৈতিক সংঘর্ষ রাজ্যে। ঘটনা উত্তর জেলার ধর্মনগর থানাধীন পশ্চিম চন্দ্রপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়। জানা যায়, রবিবার দুপুরে বিজেপি কর্মী-সমর্থকেরা এক মোটর সাইকেল র্যালীর আয়োজন করেছিল। র্যালীটি পশ্চিম চন্দ্রপুর পঞ্চায়েত এলাকায় পৌছুতেই একদল দুষ্কৃতি তাদের উপর আক্রমণ করে। এসময় একটি গাড়ি সহ অন্তত ২০টি মোটর সাইকেলে আগুনে ধরিয়ে দেওয়া হয়। এতে আহত হয়েছেন অন্তত ১০ জন বিজেপি কর্মী-সমর্থক। জানা যায়, এদের মধ্যে ৫ জনকে ধর্মনগর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুই জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য আগরতলায় আনা হয়েছে। এদিকে ঘটনার খবর পেয়ে ধর্মনগর মহকুমা পুলিশ আধিকারিক রাজীব সূত্রধরের নেতৃত্বে একটি দল ও অগ্নি নির্বাপক দপ্তরের কর্মমীরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।