মুখ্যমন্ত্রীর হাত ধরে ১,১৩৫টি ক্লাবকে ক্রীড়া সামগ্রী বিতরণ

70191274_1992569807511351_1300127011846488064_oআপডেট প্রতিনিধি, আগরতলা, ০৭ সেপ্টেম্বর ৷। রাজ্যের নথিভূক্ত ১,১৩৫টি ক্লাবকে ক্রীড়া সামগ্রী বিতরণ করলো রাজ্য সরকার। শনিবার রাজধানীর নেতাজি সুভাষ রোডের এন এস আর সি সি ইনডোর অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে এই ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। রাজ্যের ক্রীড়া এবং যুব কল্যাণ দপ্তরের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ক্রীড়ামন্ত্রী মনোজ কান্তি দেব, ক্রীড়া এবং যুব কল্যাণ দপ্তরের সচিব ডঃ দেবাশীষ বসু প্রমুখ। অনুষ্ঠান মুখ্যমন্ত্রী ও অতিথিরা মোট ১,১৩৫টি ক্লাবের কর্মকর্তাদের হাতে বিভিন্ন ধরনের ক্রীড়া সামগ্রী তুলে দেন।
অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, ভারতবাসীকে সুস্থ ও সতেজ রাখতে চলতি বছরের ২৯ আগস্টকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ‘ফিট ইন্ডিয়া দিবস’ হিসেবে ঘোষণা দিয়েছেন। তিনি জানান, এ বছর রাজ্যে অনূর্ধ্ব ১৭ জাতীয় ফুটবল টুর্নামেন্টের আসর হবে। এদিন মুখ্যমন্ত্রী রাজ্যের প্রতিটি ক্লাবের প্রতি আহ্বান জানান, ক্লাবের সদস্যরা যেন নেশাবিরোধী অভিযানে সামিল হন।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*