
আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৭ সেপ্টেম্বর ৷। চম্পকনগর বাজারে ভয়াবহ অগ্নিকান্ড। এই মাত্র পাওয়া খবরে জানা গেছে, ঘটনাস্থলে দমকল বাহিনী আগুন নেভানোর প্রচেষ্টা করছে। রাণীরবাজার থেকেও একটি ইঞ্জিন ছুটে যাচ্ছে বলে খবর। ইতিমধ্যেই ৩টি দোকান পুরোপুরি আগুনে গ্রাস করে নিয়েছে। আগুন লাগার কারন এখনও জানা যায়নি।
