আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৯ সেপ্টেম্বর ৷। রাজ্যের সরকারি হাসপাতালগুলোতে বিনামূল্যে পরিষেবা বন্ধের প্রতিবাদে এবার বিক্ষোভ সমাবেশ করলো ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। সোমবার মুখে কালো কাপড় বেঁধে আগরতলা সরকারি মেডিক্যাল কলেজ ও জি বি পি হাসপাতালের সামনে বিক্ষোভ সমাবেশ করে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। সমাবেশে কংগ্রেস নেত্রী পান্না দে বলেন, রাজ্য সরকারের এই সিদ্ধান্তে সব চেয়ে বেশি সমস্যায় পড়বে রাজ্যের সাধারণ গরীব এবং শ্রমিক অংশের মানুষরা। তিনি অবিলম্বে এই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবী জানান। পাশাপাশি এদিন ত্রিপুরাপ্রদেশকংগ্রেস কর্মী সমর্থকরা রাজধানীর রাজপথে ধিক্কার মিছিল সংগঠিত করে।
মুখে কালো কাপড় বেঁধে বিনামূল্যে পরিষেবা বন্ধের প্রতিবাদে কংগ্রেস