আক্রান্ত সি পি আই (এম) কর্মীর খোঁজখবর নিতে বাড়ীতে গেলেন প্রাক্তন মূখ্যমন্ত্রী

69870022_2422887254656704_4146234300821405696_o 69983821_2422887607990002_6891811661120798720_oআপডেট প্রতিনিধি, আগরতলা, ১০ সেপ্টেম্বর ৷। গত ৮ই সেপ্টেম্বর সমাজদ্রোহীদের হাতে আক্রান্ত হওয়া সি পি আই (এম) কর্মী বিশ্বজিৎ সাহার বাড়িতে খোঁজখবর নিতে যান রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান বিরোধী দল নেতা মানিক সরকার। জানা যায়, ঐদিন নিজ বাড়ি থেকে আগরতলা শহরে আসার পথে যোগেন্দ্রনগর বিদ্যুৎ নিগম অফিস সংলগ্ন এলাকায় বিশ্বজিৎ সাহার বাইক আটক করে শারীরিক ভাবে নিগ্রহ করে একদল সমাজদ্রোহী। এই ঘটনার পর তাকে জি বি হাসপাতালে চিকিৎসা করানো হয়।
মঙ্গলবার এই ঘটনার খোঁজখবর নিতে বনকুমারিস্থিত বিশ্বজিৎ সাহার বাড়িতে যান প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান বিরোধী দল নেতা মানিক সরকার। তিনি এদিন আক্রান্ত বিশ্বজিৎ সাহা সহ তার পরিবারের লোকজনদের সাথে কথা বলেন। পরে সাংবাদিকদের শ্রী সরকার জানান, প্রতিদিন বিরোধী দলের স্থানীয় নেতৃত্বরা আক্রান্ত হচ্ছে।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*