
গোপাল সিং, খোয়াই, ১১ সেপ্টেম্বর ৷। খোয়াই জেলা ও দায়রা আদালতের নতুন দ্বিতল পাকা বাড়ির উদ্বোধন করলেন রাজ্যের মূখ্যমন্ত্রী। বুধবার সকালে ফিতা কেটে এবং ফলক উন্মোনন করে নতুন দ্বিতল পাকা বাড়িটির উদ্বোধন করেন তিনি। এদিন রাজ্যের মূখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব রাজ্যের বিভিন্ন মামলার দ্রুত নিষ্পত্তির উপর গুরুত্বারোপ করেন। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, ত্রিপুরা হাই কোর্টের প্রধান বিচারপতি সঞ্জয় কারোল, বিচারপতি শুভাশিস তলাপাত্র, বিচারক অরিন্দম লোধ, খোয়াই জেলা ও দায়রা আদালতের পি কে দত্ত প্রমুখ।