আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্টেম্বর ৷। রাজ্যের যুব সমাজসেবী গান্ধীবাদী চিন্তক তথা যুব বিকাশ কেন্দ্রের প্রতিষ্ঠাতা দেবাশীষ মজুমদার বিগত বহু বছর যাবত রাজ্যের জাতি-উপজাতিদের কল্যাণের জন্য কাজ করে যাচ্ছে। রাজ্যের বেকার যুবক-যুবতীদেরকে এবং মহিলাদের আর্থিক স্বনির্ভর করা, রাজ্যের জাতি ও উপজাতিদের মধ্যে শান্তির বার্তা ছড়িয়ে দেওয়া এবং রাজ্যের সংস্কৃতিকে যুবক-যুবতীদের মাধ্যমে দেশ-বিদেশে কিভাবে ছড়িয়ে দেওয়া যায় এ বিষয়ে দেবাশীষ প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। রাজ্যের বুকে প্রতিনিয়ত নানা রাজ্যস্তরিয়, রাষ্ট্রীয় এবং অন্তরাষ্ট্রীয় স্তরের সাংস্কৃতিক অনুষ্ঠান, পরিবেশ সম্বন্ধিত জাগ্রুক্ত অভিযান, মহাত্মা গান্ধীর আদর্শকে নিয়ে নানা অনুষ্ঠান প্রতিনিয়ত রাজ্যের বিভিন্ন প্রান্তে যুবকদেরকে সঙ্গে নিয়ে আয়োজিত করে যাচ্ছে দেবাশীষ মজুমদার।তিলকা মাঝি ছিলেন প্রথম উপজাতি নেতা, যিনি মঙ্গল পান্ডেয়ের প্রায় ১০০ বছর আগে ১৭৮৪ সালে ব্রিটিশদের বিরুদ্ধে অস্ত্র তুলেছিলেন। তিনি আদিবাসীদের সংগঠিত করেছিলেন ব্রিটিশদের সম্পদ দখল ও শোষণের বিরুদ্ধে লড়াই করার জন্য একটি সশস্ত্র দল গঠনের জন্য।
দেবাশীষ মজুমদার এর ক্রান্তিকারী যুব গতিবিধি কে দেখে ভাগলপুরের ANG মাদাত ফাউন্ডেশন এর তরফ থেকে আগামী ২২শে সেপ্টেম্বর ২০১৯ ভাগলপুরে এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে তেলকা মাঝি রাষ্ট্রীয় সম্মান-২০১৯ প্রদান করা হবে। রাজ্যের যুব সমাজসেবী তথা যুব বিকাশ কেন্দ্রের প্রতিষ্ঠাতার রাষ্ট্রীয় পুরস্কারের খবর শুনে সংগঠনের সকলেই অত্যন্ত আনন্দিত বলে জানিয়েছেন সংগঠনের প্রভারি পিংকু দাস। পিংকু দাস আরও জানিয়েছেন, রাজ্যের বিভিন্ন প্রান্তে দেবাশীষ বাবুর নেতৃত্বে সংগঠন সীমিত সাধ্যের মধ্যেও যেভাবে সামাজিক গতিবিধি চালিয়ে যাচ্ছে তা সত্যিই প্রশংসনীয় এবং এই সম্মান প্রদানের মধ্য দিয়ে আরও একবার তা প্রমাণিত হলো।
