আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর ৷। চলন্ত ট্রেনের নিচে ঝাপ দিয়ে আত্মহত্যা করল এক যুবতী। মঙ্গলবার দুপুরে আগরতলা –শিলচরগামী যাত্রীবাহি ট্রেনটি ধর্মনগর স্টেশনে পৌছুতেই ট্রেনের ইঞ্জিনের সামনে মেয়েটি ঝাপ দেয় বলে জানা যায়। জানা যায়, মেয়েটির নাম জেনি দাস (১৯)। বাড়ি ধর্মনগরের ইচাই লালছড়া চরকটিলা এলাকায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন রেল পুলিশ। পুলিশ মেয়েটির কাছে থাকা মোবাইল ফোন থেকে মেয়ের বাড়িতে খবর দেয়। প্রাথমিক ভাবে পুলিশ জানায়, অভিভাবকের বকুনিতে অভিমানের জেরেই মেয়েটি আত্মঘাতী হয়। পুলিশ তদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠালে ফের স্বাভাবিক হয় ট্রেন চলাচল।ধর্মনগরে ট্রেনের নিচে ঝাপ দিয়ে আত্মহত্যা করলো এক যুবতী
আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর ৷। চলন্ত ট্রেনের নিচে ঝাপ দিয়ে আত্মহত্যা করল এক যুবতী। মঙ্গলবার দুপুরে আগরতলা –শিলচরগামী যাত্রীবাহি ট্রেনটি ধর্মনগর স্টেশনে পৌছুতেই ট্রেনের ইঞ্জিনের সামনে মেয়েটি ঝাপ দেয় বলে জানা যায়। জানা যায়, মেয়েটির নাম জেনি দাস (১৯)। বাড়ি ধর্মনগরের ইচাই লালছড়া চরকটিলা এলাকায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন রেল পুলিশ। পুলিশ মেয়েটির কাছে থাকা মোবাইল ফোন থেকে মেয়ের বাড়িতে খবর দেয়। প্রাথমিক ভাবে পুলিশ জানায়, অভিভাবকের বকুনিতে অভিমানের জেরেই মেয়েটি আত্মঘাতী হয়। পুলিশ তদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠালে ফের স্বাভাবিক হয় ট্রেন চলাচল।