জমির ফসল নষ্ট করলো দুষ্কৃতী

gগোপাল সিং, খোয়াই, ১৭ সেপ্টেম্বর ৷। প্রায় ৮০ হাজার টাকার ফসল নষ্ট করলো দুষ্কৃতিকারীরা। ঘটনা খোয়াই পশ্চিম গনকী এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, কৃষক নিধান দেব সোমবার বিকেলে জমি থেকে ফসল নিয়ে বাড়ি ফিরে। মঙ্গলবার সকালে খোয়াই নদির চরস্থিত জমিতে গিয়ে দেখেন প্রায় ১ কানি জমিতে লত সিম গাছ উপরে ফেলে দুষ্কৃতীরা। এই অবস্থা দেখে নিধান দেব পাশের অন্যান্য চাষিদের খবর দেন। খবর পেয়ে বাম বিধায়ক নির্মল বিশ্বাস ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে ক্ষতিগ্রস্ত কৃষককে সাহায্যের আশ্বাস দেন বলে জানা যায়।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*